আইন-আদালত

যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত


যশোরে আওয়ামী যুবলীগের ব্যানারে রাতের আঁধারে মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও একাধিক সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৮০ থেকে ১০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ মামলা করেন।

যাদের নাম রয়েছে মামলায়

মামলায় যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ আসনের সাবেক এমপি রণজিৎ রায়, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ, যশোর-২ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম এবং যশোর-৫ আসনের সাবেক এমপি ইয়াকুব আলীসহ কয়েকজন রাজনৈতিক নেতা ও তাদের পরিবারের সদস্যদের নাম রয়েছে।

এছাড়া স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতা-কর্মীকেও আসামি করা হয়েছে।

এজাহারের অভিযোগ

এজাহারে বলা হয়, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের আজিজ সিটি রোডে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে সরকারবিরোধী স্লোগান দেন এবং মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে উপস্থিতরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় প্রথম ১৩ জনকে “গডফাদার ও অর্থ যোগানদাতা” এবং বাকিদের “সদস্য ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত” হিসেবে উল্লেখ করা হয়েছে।

আটক ও আইনগত পদক্ষেপ

পুলিশ জানায়, ঘটনার পর ২৯ এপ্রিল রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...

১৭ ঘন্টা আগে


রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড

১৯ ঘন্টা আগে


হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...

১ দিন আগে


ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom