যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় সীমিত হামলা, নিহত ১০
অনলাইন ডেস্ক
মিসরের পর্যটন শহর শারম এল শেখ-এ যখন যুদ্ধবিরতি আলোচনা চলছে, ঠিক তখনই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী (আইডিএফ) সীমিত আকারে হামলা অব্যাহত রেখেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গুলিতে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি নতুন পরিকল্পনা পেশ করেন, যা ইসরায়েল তাৎক্ষণিকভাবে সমর্থন করে। পরবর্তীতে ৩ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও এই প্রস্তাবে সম্মতি জানায়।
উভয়পক্ষের সম্মতির পর ৪ অক্টোবর ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজায় হামলা-বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান। নেতানিয়াহু সেই আহ্বানে সাড়া দিয়ে এক বিবৃতিতে জানান যে গাজায় হামলা বন্ধ করতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে গাজার সূত্রের খবর অনুযায়ী, ট্রাম্পের নির্দেশনার পরেও গত তিন দিনে ইসরায়েলি সেনাদের গুলিতে মোট ১০৪ জন নিহত হয়েছেন।
ইসরায়েলের সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান গত রবিবার এক ব্রিফিংয়ে হামলা প্রসঙ্গে সাফাই দিয়ে বলেন, ট্রাম্পের আহ্বানের পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় কেবল 'রক্ষণাত্মক' অভিযান পরিচালনা করছে।
মিসরের দৈনিক আল কাহেরা নিউজ-এর প্রতিবেদন অনুসারে, গত সোমবার মিসরের শারম এল শেখ-এ ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও হামাসের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। মিসরের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৈঠকের প্রথম পর্যায়ে গাজার অবশিষ্ট ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি সংক্রান্ত প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।
আজ, ৭ অক্টোবর, সেই ভয়াবহ দিনের ২ বছর পূর্ণ হল— যেদিন ভোরবেলায় হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে আসে।
হামাসের হামলার জবাবে এবং জিম্মিদের উদ্ধারে সেদিন থেকে আইডিএফ গাজায় অভিযান শুরু করে, যা এখনও চলমান। ২ বছর ধরে চলা এই ভয়াবহ অভিযানে এ পর্যন্ত ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন আহত হয়েছেন।
সূত্র: আলজাজিরা
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
৪ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
৫ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
৫ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১৯ ঘন্টা আগে
