আন্তর্জাতিক

‘যুদ্ধে ইরানই বিজয়ী’, দাবি ইসরাইলের সাবেক নিরাপত্তা প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


‘যুদ্ধে ইরানই বিজয়ী’, দাবি ইসরাইলের সাবেক নিরাপত্তা প্রধানের

ছবি: সংগৃহীত


ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান গিওরা আইল্যান্ড দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতে কৌশলগতভাবে বিজয়ী হয়েছে ইরান। তার ভাষায়, যুদ্ধের ফলাফল স্পষ্টভাবে তেহরানের পক্ষেই গেছে এবং বর্তমানে ওয়াশিংটন ও তেল আবিব উভয়ই জটিল পরিস্থিতির মুখোমুখি।

ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে গিওরা আইল্যান্ড বলেন, “ইরান হয়তো কয়েক পয়েন্টের ব্যবধানে জিতেছে, কিন্তু এটি একটি স্পষ্ট বিজয়।”

তার মতে, যুদ্ধের পুরো সময় ইরানের নেতৃত্ব কাঠামো অটুট ছিল এবং তারা দৃঢ় অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে। এতে করে তেহরান এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় তুলনামূলক শক্তিশালী অবস্থানে থাকবে।

আইল্যান্ড আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে একটি “কৌশলগত দ্বিধা” বা সংকটের মধ্যে রয়েছে। তার দাবি, বর্তমান কূটনৈতিক তৎপরতায় ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার চেয়ে যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা নিয়ন্ত্রণের বিষয়টিই বেশি গুরুত্ব পাচ্ছে। আর এ বাস্তবতা যুক্তরাষ্ট্র ও ইসরাইল-উভয়ের জন্যই চ্যালেঞ্জ তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার পর ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াই এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের

পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...

২০ ঘন্টা আগে


১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর

১ দিন আগে


হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত

হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...

২ দিন আগে


হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom