আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে সক্রিয় মধ্যপ্রাচ্য, পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে সক্রিয় মধ্যপ্রাচ্য, পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা প্রশমিত করতে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থগিত আলোচনাকে পুনরায় শুরু করার লক্ষ্যে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ। কাতার, সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তান উভয় পক্ষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রক্ষা করে সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে, বুধবার এসব দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় টেলিফোনে কথা বলেন। মধ্যস্থতাকারী দেশগুলোর লক্ষ্য-প্রথমে সামরিক উত্তেজনা কমানো এবং পরে পারমাণবিক চুক্তি নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ের নতুন বৈঠকের সময় নির্ধারণ করা।

মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক আঞ্চলিক সূত্রের ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ এড়ানোই সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে পূর্বে শুরু হওয়া কূটনৈতিক অগ্রগতি পুরোপুরি ভেস্তে না যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ ইরানের

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনায় অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের পরিপন্থী।

মধ্যস্থতাকারী দেশগুলোর একজন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, হরমুজ প্রণালিতে সাম্প্রতিক হামলার পেছনে ইরানের এমন কিছু কট্টরপন্থি গোষ্ঠীর সম্পৃক্ততার আশঙ্কা করা হচ্ছে, যারা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার বিরোধী এবং চলমান আলোচনাকে ভণ্ডুল করতে চায়।

উত্তেজনার সূচনা ও পাল্টাপাল্টি হামলা

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। এর জবাবে যুক্তরাষ্ট্র টানা দুই রাত ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়।

পরে ইরান বাহরাইন, কুয়েত, কাতার ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে। এই ঘটনাগুলোর পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়।

তবে বৃহস্পতিবার পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। দক্ষিণ ইরানে বিস্ফোরণের খবর প্রকাশিত হলেও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই দিন যুক্তরাষ্ট্র নতুন কোনো সামরিক অভিযান পরিচালনা করেনি। একজন মার্কিন কর্মকর্তা জানান, কূটনৈতিক তৎপরতার কারণেই সাময়িকভাবে সংঘাতের মাত্রা কমেছে।

ট্রাম্প প্রশাসনের অবস্থান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র-ইরানের পূর্ববর্তী সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে এবং এরপরই তিনি সামরিক অভিযানের নির্দেশ দেন। তবে একই সঙ্গে তিনি হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল পুনঃস্থাপন এবং পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে যাওয়ার আগ্রহও প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার ট্রাম্প জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এক মার্কিন কর্মকর্তা জানান, সামরিক উত্তেজনার মধ্যেও পারমাণবিক ইস্যুতে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে এবং কূটনৈতিক সমাধানের পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি।


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

২ ঘন্টা আগে


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

৯ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

১৪ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom