যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর ইরানে সরকারের প্রতি সমর্থন বাড়ছে
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানে জনগণের একটি বড় অংশ সরকারের প্রতি সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন তেহরানভিত্তিক এক বিশ্লেষক। এ তথ্য জানিয়েছে আলজাজিরার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের বিরুদ্ধে জনগণকে ‘নিজেদের দেশ ফিরে নিতে’ আহ্বান জানিয়েছিলেন। তবে বাস্তবে সাম্প্রতিক হামলার পর অনেক ইরানি সরকারকে সমর্থন জানিয়ে দেশের পক্ষে অবস্থান নিচ্ছেন বলে জানা গেছে।
তেহরানভিত্তিক মধ্যপ্রাচ্য স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের এর সিনিয়র গবেষক আবাস আসলানি বলেন, সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার পরিবর্তে তেহরানসহ বিভিন্ন শহরে সমাবেশ হচ্ছে। এসব সমাবেশে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা জানানো হচ্ছে এবং দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রতি সমর্থন প্রকাশ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ইরানের সমাজের একটি অংশ আগে মনে করত যে অর্থনৈতিক সংকট বা রাজনৈতিক অসন্তোষের কারণে হয়তো যুক্তরাষ্ট্র তাদের সহায়তায় এগিয়ে আসবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকের কাছেই পরিষ্কার হয়ে গেছে যে যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে আসেনি।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১০ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১১ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১১ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১ দিন আগে
