আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর ইরানে নিহত প্রায় ৭৮৭

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর ইরানে নিহত প্রায় ৭৮৭

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানে এখন পর্যন্ত প্রায় ৭৮৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির তথ্যমতে, চলমান হামলায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৭৬ জন শিশু সহ ৭৪২ জন বেসামরিক নাগরিক রয়েছেন। তাদের দাবি, অধিকাংশ হতাহতই সাধারণ মানুষ।

ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমেহ মোহাম্মদবেগি সোমবার অভিযোগ করেন, দেশের অন্তত নয়টি হাসপাতালে হামলা চালানো হয়েছে। তার দাবি, এসব হামলায় হাসপাতালগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এর জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দায়ী।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তেহরানের গান্ধী হাসপাতাল লক্ষ্য করে হামলার অভিযোগের জবাবে আইডিএফ জানায়, “হাসপাতালকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি।”

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দেশকে হাসপাতাল লক্ষ্য করে হামলার জন্য অভিযুক্ত করেছে।

বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নির্ধারণে স্বাধীন তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১ দিন আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

২ দিন আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

২ দিন আগে

Dr.Mahfuzul Alom