আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র কেন আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফিরে পেতে চায়

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


যুক্তরাষ্ট্র কেন আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফিরে পেতে চায়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফেরত নেওয়ার জন্য দেশটির ওপর চাপ সৃষ্টি করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি আফগানিস্তান ঘাঁটিটি ওয়াশিংটনের কাছে হস্তান্তর না করে, তবে দেশটির জন্য 'খারাপ কিছু' অপেক্ষা করছে। তবে কাবুল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ঘাঁটিটি ফিরিয়ে দেওয়া সম্ভব নয়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর মার্কিন বাহিনী আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। সেসময় বাগরাম ছিল তাদের প্রধান ঘাঁটি। টানা দুই দশক ধরে এটি মার্কিন নিয়ন্ত্রণে ছিল। ২০২১ সালে তালেবানের অগ্রগতির মুখে মার্কিন সেনারা ঘাঁটিটি ছেড়ে আফগানিস্তান ত্যাগ করে। বর্তমানে এটি তালেবান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শনিবার ট্রাম্প লিখেছেন, "যারা বাগরাম ঘাঁটি নির্মাণ করেছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে যদি ঘাঁটিটি ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে খারাপ কিছু ঘটতে যাচ্ছে।" তিনি অবশ্য এই 'খারাপ কিছু' সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। এর আগে গত বৃহস্পতিবার লন্ডনে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেছিলেন যে, চীনকে মোকাবিলার জন্য ওয়াশিংটন এই ঘাঁটিটি ফিরে পেতে চায়। তিনি দাবি করেন, চীন যেখানে নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি করে, সেখান থেকে বাগরাম মাত্র এক ঘণ্টার দূরত্বে। ট্রাম্প আরও বলেন যে, তালেবানের সম্মতির ভিত্তিতেই যুক্তরাষ্ট্র ঘাঁটিটি দখল নেবে। তবে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই বক্তব্য নাকচ করে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বাগরাম ঘাঁটি ফিরে পাওয়ার বিষয়ে এক মাস ধরে আলোচনা করছেন। সূত্রগুলো জানায়, এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের জন্য বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে:

  • মাত্র ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত চীনের ওপর নজরদারি করা।
  • আফগানিস্তানের বিরল খনিজ সম্পদ হাতে নেওয়া ও উত্তোলন করা।
  • ইসলামিক স্টেটের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী শাখা প্রতিষ্ঠা করা।
  • কূটনৈতিক সুবিধা পুনরায় চালু করা।

একটি সূত্র জানিয়েছে, এসব লক্ষ্য পূরণের জন্য আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতি প্রয়োজন হবে। তবে ২০২০ সালে তালেবানের সঙ্গে ট্রাম্পের চুক্তিতে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। তাই কীভাবে সেনা ছাড়া ঘাঁটিটি নিয়ন্ত্রণ করা হবে, তা এখনো স্পষ্ট নয়।

 

বাগরাম ঘাঁটি নিয়ে শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা এখন আফগানিস্তানের সঙ্গে কথা বলছি এবং এটি দ্রুত ফিরিয়ে পেতে চাই। তারা যদি এটা না করে, আপনারা দেখতে পাবেন, আমি কী করতে যাচ্ছি।"

এদিকে, ট্রাম্পের হুমকির জবাবে রোববার আফগানিস্তান আবারও ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিতরাত স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, "আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয়। আমাদের এর কোনো প্রয়োজন নেই।"


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১১ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১৩ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১৩ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom