যুক্তরাষ্ট্রে মে মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি ৬.০৪ শতাংশ বেড়েছে, দ্বিতীয় অবস্থান অটুট
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি গত মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ০৪ শতাংশ বেড়ে ৫৮২ মিলিয়ন ডলারে পৌঁছেছে। যদিও চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) সামগ্রিক রপ্তানি কমেছে, তবুও দেশটির বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে মোট ৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ কম। তবে এ সময়েও বাংলাদেশের অবস্থান দ্বিতীয় স্থানে রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের তৈরি পোশাকের বাজারে শীর্ষ রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে ভিয়েতনাম। দেশটি জানুয়ারি থেকে মে পর্যন্ত ৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেশি।
অটেক্সার তথ্য বলছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে যুক্তরাষ্ট্র মোট ২৮ দশমিক ৭৭ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ২৫ শতাংশ কম। আগের বছরের একই সময়ে দেশটি ৩১ দশমিক ৭১ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছিল।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে সামগ্রিক চাহিদা কমে যাওয়ায় বাংলাদেশের রপ্তানিও কমেছে। তবে বাংলাদেশের রপ্তানি কমার হার যুক্তরাষ্ট্রের মোট আমদানি সংকোচনের তুলনায় কিছুটা কম হওয়ায় দেশটি বাজারে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
তৈরি পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে এখনো প্রত্যাশিত হারে চাহিদা বাড়েনি। এর পাশাপাশি নতুন করে সম্ভাব্য শুল্ক আরোপের আশঙ্কায় ক্রেতারা সতর্কভাবে ক্রয়াদেশ দিচ্ছেন। ফলে আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে।
এদিকে দীর্ঘদিনের শীর্ষ রপ্তানিকারক চীন যুক্তরাষ্ট্রের বাজারে আরও পিছিয়ে পড়েছে। জানুয়ারি-মে সময়ে দেশটি ২ দশমিক ৮০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ দশমিক ৭৫ শতাংশ কম। মে মাসের হিসাব অনুযায়ী চীন তৃতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার রপ্তানি যথাক্রমে ৫ দশমিক ৪৯ শতাংশ এবং ১৪ দশমিক ০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভারতের রপ্তানিও উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশটি প্রথম পাঁচ মাসে ১ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৩৭ শতাংশ কম। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ভারত চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে গেছে।
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১
১৪ ঘন্টা আগে
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...
২ দিন আগে
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
৫ দিন আগে
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল
৭ দিন আগে
