যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হরমুজে জাহাজ চলবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ আরও জোরদার করে যুক্তরাষ্ট্র এখন কার্যত বৈশ্বিক পরিসরে তা বিস্তৃত করেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।
শুক্রবার (২৫ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিট হেগসেথ এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের অবরোধের পরিধি বাড়ছে এবং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া এখন হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না।”
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওয়াশিংটন এ বিষয়ে তাড়াহুড়া করছে না। তবে তেহরানের সামনে এখনো ‘ভালো একটি চুক্তিতে’ আসার সুযোগ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে অর্থবহ ও যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে হবে।
এ সময় মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ড্যান কেইন জানান, মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের সব বন্দরের ওপর কঠোর নজরদারি ও অবরোধ বজায় রেখেছে। তার তথ্য অনুযায়ী, ইতোমধ্যে অন্তত ৩৪টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং প্রশান্ত ও ভারত মহাসাগর অঞ্চলেও ইরানি জাহাজগুলোর গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইরানের কোনো বন্দরগামী বা সেখান থেকে ছেড়ে আসা জাহাজগুলোর ওপর কঠোর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে সেগুলোর গতিরোধ করা হবে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল থেকে ইরানের ওপর এই নৌ-অবরোধ কার্যকর করা হয়। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সতর্ক করে বলেছে, ইরান যদি হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের চেষ্টা করে, তবে তা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে এমন কড়াকড়ি বৈশ্বিক তেল সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১৮ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
২০ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
২০ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১ দিন আগে
