আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে ‘পূর্ণমাত্রার আক্রমণ’ চালানোর হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

১৭ দিন আগে


যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে ‘পূর্ণমাত্রার আক্রমণ’ চালানোর হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত


ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা আরও কয়েকদিন অব্যাহত থাকলে দেশটি বর্তমান সামরিক কৌশল পরিবর্তন করে ‘পূর্ণমাত্রার আক্রমণাত্মক অভিযান’ (Full-scale Offensive Operation) শুরু করবে বলে সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই।

শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

মোহসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্র যদি আগামী কয়েকদিনও ইরানের ওপর সামরিক হামলা চালিয়ে যায়, তাহলে তেহরান আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে থাকবে না। পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটি পূর্ণমাত্রার আক্রমণাত্মক সামরিক অভিযান শুরু করবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো ভূখণ্ড দখলের চেষ্টা করে, তবে আত্মরক্ষামূলক যুদ্ধের পরিবর্তে ইরান সরাসরি আক্রমণাত্মক সামরিক পদক্ষেপ গ্রহণ করবে।

রেজাইয়ের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে এবং সংঘাত আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়া না হলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সামরিক সংঘাতের ঝুঁকি আরও বৃদ্ধি পেতে পারে।

তবে রেজাইয়ের বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...

৪ ঘন্টা আগে


স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...

৮ ঘন্টা আগে


‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...

২২ ঘন্টা আগে


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom