যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধ সমাপ্তির ঘোষণা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
আরাঘচি বলেন, ইরান ও লেবাননের নিরাপত্তা পরিস্থিতি পরস্পর সম্পর্কযুক্ত। লেবাননের ভূখণ্ডে যেকোনো ধরনের ইসরায়েলি দখলদারিত্ব বা সামরিক উপস্থিতিকে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে।
তিনি আরও বলেন, লেবাননের ওপর ইসরায়েলের হামলা ভবিষ্যতে গ্রহণযোগ্য হবে না এবং এ ধরনের পদক্ষেপ চুক্তির শর্তের পরিপন্থী হিসেবে দেখা হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রথম ধাপে হরমুজ প্রণালি উন্মুক্ত করা, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং ইরানের পুনর্গঠনসংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকবে। দ্বিতীয় ধাপে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে চূড়ান্ত সমঝোতার চেষ্টা করা হবে।
চুক্তি ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, চুক্তি কার্যকর হওয়ার প্রস্তুতির অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে ইতোমধ্যে জাহাজ চলাচল শুরু হয়েছে এবং বেশ কয়েকটি তেলবাহী জাহাজ চলাচল করছে।
এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক অভিযান বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাতারের মধ্যস্থতায় প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টার দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ প্রাথমিক সমঝোতায় পৌঁছায়।
ইরানের সামরিক নেতৃত্ব দাবি করেছে, সাম্প্রতিক সংঘাতের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তারা তাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের প্রতি তাদের গভীর অবিশ্বাস এখনো রয়ে গেছে এবং বর্তমান চুক্তিকে তারা কেবল উত্তেজনা কমানোর একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছে।
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...
৯ ঘন্টা আগে
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...
১ দিন আগে
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...
১ দিন আগে
‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি...
১ দিন আগে
