আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের তরুণ রিপাবলিকানদের মধ্যে বাড়ছে ইসরাইলবিরোধী মনোভাব

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


যুক্তরাষ্ট্রের তরুণ রিপাবলিকানদের মধ্যে বাড়ছে ইসরাইলবিরোধী মনোভাব

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের তরুণ রিপাবলিকানদের মধ্যে ইসরাইলবিরোধী মনোভাব ক্রমশ বাড়ছে। এ প্রবণতা দেশটির রিপাবলিকান পার্টির দীর্ঘদিনের ইসরাইলপন্থী অবস্থান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।

ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের ক্রিটিক্যাল ইস্যুজ পোল-এর পরিচালক শিবলি তেলহামি বলেন, “তরুণ রিপাবলিকানদের মধ্যে স্পষ্টভাবেই কিছু একটা পরিবর্তন ঘটছে।”

প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ, পাশাপাশি ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য রিপাবলিকানদের একটি অংশের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে।

জরিপে মিলেছে পরিবর্তনের ইঙ্গিত

গত এপ্রিল মাসে পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জরিপে দেখা যায়, রিপাবলিকানদের ৪০ শতাংশ ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে-

  • ১৮ থেকে ৪৯ বছর বয়সী রিপাবলিকানদের ৫৭ শতাংশ ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা রাখেন।

  • ৫০ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে এ হার ২৫ শতাংশ।

চলতি মাসে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে প্রতি পাঁচজন রিপাবলিকানের একজন মনে করেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রয়োজনের তুলনায় বেশি সমর্থন দিচ্ছে।

অন্যদিকে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের আরেকটি জরিপে দেখা গেছে, মাত্র ৪৬ শতাংশ রিপাবলিকান গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে আত্মরক্ষামূলক বলে মনে করেন। ১৮ থেকে ৩৪ বছর বয়সী রিপাবলিকানদের মধ্যে এই সমর্থনের হার নেমে এসেছে মাত্র ২২ শতাংশে।

‘আমেরিকা ফার্স্ট’ নেতাদের প্রভাব

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ‘আমেরিকা ফার্স্ট’ ধারার প্রভাবশালী রক্ষণশীল ব্যক্তিত্ব-যেমন টাকার কার্লসন, মেগিন কেলি এবং সাবেক কংগ্রেস সদস্য মার্জোরি টেইলর গ্রিন-ইসরাইলের নীতির প্রকাশ্য সমালোচনা করায় তরুণ রিপাবলিকানদের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে।

তবে রিপাবলিকান পার্টির মূলধারার অবস্থান এখনো অপরিবর্তিত বলে মনে করেন ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশনের প্রতিষ্ঠাতা রালফ রিড। তার ভাষায়, রিপাবলিকান ও ইভানজেলিক্যাল নেতৃত্ব এখনো দৃঢ়ভাবে ইসরাইলের পক্ষে রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, রিপাবলিকান ভোটারদের মধ্যেও ইসরাইলের প্রতি সমর্থনের হার ‘উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে’।


মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...

৪ ঘন্টা আগে


স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...

৭ ঘন্টা আগে


‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...

২১ ঘন্টা আগে


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom