সারাদেশ

সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির ফাঁকা গুলি

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২২ মে) ভোর রাতে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পশ্চিম গিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পাটগ্রামের কলসিমুখ সীমান্তের মেইন পিলার-৮০৬ সংলগ্ন এলাকায় ভারতীয় একটি চোরাকারবারি দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে তারা প্রায় ২০০ গজ ভেতরে ঢোকার চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের সতর্ক করে।

কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে দলটি এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কলসিমুখ ক্যাম্পের বিজিবি সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে চোরাকারবারিরা দ্রুত ভারতের ভেতরে ফিরে যায়।

নাজিউর রহমান, ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন বার্তা

সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে চোরাচালান ও অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে বিজিবির তৎপরতা বেড়েছে। স্থানীয়দের মতে, অতীতে এমন পরিস্থিতিতে কেবল মৌখিক সতর্কতায় সীমাবদ্ধ থাকলেও এবার দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

বিশ্লেষকদের মতে, সীমান্তে কঠোর অবস্থানের মাধ্যমে বিজিবি একদিকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনের বার্তা দিচ্ছে, অন্যদিকে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় আরও সক্রিয় ভূমিকারও ইঙ্গিত দিচ্ছে।

Dr.Mahfuzul Alom