১০ বছর বয়সে সাড়ে পাঁচ মাসে কোরআনের হাফেজ জুবায়ের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের দারুস সুন্নাহ মুজাহিদিয়া লাভরাপাড়া কাওমি মাদ্রাসা ও এতিমখানার ১০ বছর বয়সী শিশু জুবায়ের আহম্মেদ মাত্র ৫ মাস ১৭ দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। গতকাল শনিবার (৭ মার্চ) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তার এই ব্যতিক্রমী সাফল্য উদযাপন করা হয়।
জুবায়ের আহম্মেদ নরসিংদী জেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি নাজেরানা শেষ করে হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে মাদ্রাসায় ভর্তি হন।
তার বড় ভাই হাফেজ মোহাম্মদ নুরে আলম বলেন, “ছোটবেলা থেকেই জুবায়ের মেধাবী। আল্লাহর অশেষ মেহেরবানি ও শিক্ষকদের সহযোগিতায় সে এত অল্প সময়ে হাফেজ হতে পেরেছে। আমরা আশা করি, সে ভবিষ্যতে একজন বড় আলেম হবে।”
জুবায়ের নিজে বলেন, “আমার শিক্ষকরা আমাকে অনেক সহায়তা করেছেন। আমি দিনরাত পরিশ্রম করেছি। সকলের দোয়ায় এত দ্রুত হিফজ সম্ভব হয়েছে।”
মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতী মামুনুর রশীদ রোমানী জানান, “মাদ্রাসার ২০০ শিক্ষার্থীর মধ্যে জুবায়েরের এই অর্জন সকলকে অনুপ্রাণিত করেছে।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আফজাল হোসেন আওলাদ, ডেবনেয়ার গ্রুপের পরিচালক আকিবুল খান, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, মাদ্রাসার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাকির খন্দকার ও ইলিয়াস বেপারী প্রমুখ।
জিলহজ্জ মাসের প্রথম দশ দিন: ইবাদত,ত্যাগ ও আত্মশুদ্ধির মহিমান্বিত সময়
মুসলিম উম্মাহর জন্য পবিত্র জিলহজ্জ মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতময় একটি মাস। বিশেষ করে এ মাসের প্রথম দশ দিনকে ইসলামে বছরের শ্রেষ্ঠ দিনসমূহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কুরআনুল কারিম ও সহিহ হাদিসে এ সময়ের আমল, ইবাদত, রোজা, জিকির, দান-সদকা ও কুরবানির গুরুত্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। ইসলামী চিন্তাবিদরা...
১৩ দিন আগে
হজে যেতে হজ ভিসাই একমাত্র বৈধ, জানাল সৌদি আরব
পবিত্র হজ পালনের ক্ষেত্রে ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয় বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটির বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য এ নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে।রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র উপায় হলো হজ ভিসা।সৌদি গেজেট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে,...
১ মাস আগে
ইসলামের প্রথম বিজয়, ঐতিহাসিক বদর দিবস আজ
ইতিহাস কেবল অতীতের গল্প নয়; বরং ভবিষ্যতের জন্য শিক্ষার আয়না। সে আয়নায় ধুলা জমলে জাতি নিজের পরিচয়ও হারিয়ে ফেলে। মুসলিম উম্মাহর গৌরবোজ্জ্বল ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায় হলো গাজওয়ায়ে বদর। এ যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ ছিল না; বরং এটি ছিল ঈমান, নেতৃত্ব ও তাওয়াক্কুলের এক ঐতিহাসিক পরীক্ষা।নবুয়তের সূচনালগ্নে মহানবী হজরত...
৩ মাস আগে
মাদক নির্মূলে সফল হলে প্রশাসনকে পুরস্কার: ধর্মমন্ত্রী
যুব সমাজ থেকে মাদক নির্মূল করতে পারলে প্রশাসনকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।শুক্রবার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ধর্মমন্ত্রী বলেন, দলীয় পরিচয়ে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রশাসন আইন অনুযায়ী
৩ মাস আগে
