১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ-সন্ত্রাস-দখলবাজদের শেষ দিন: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির চূড়ান্ত অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার সকালে নিজের নির্বাচনি এলাকায় গণসংযোগ ও ভোট প্রচারকালে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে তার কর্মী-সমর্থক ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে জনগণ সচেতন হওয়ায় এসব অপচেষ্টা সফল হচ্ছে না। তিনি দৃঢ়ভাবে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের রাজনীতির শেষ দিন।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, কোনো ভয় বা চাপের কাছে নতি স্বীকার না করে সবাই যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করেন। যাকেই ভোট দেবেন, তা যেন বিবেচনা ও সচেতনতার ভিত্তিতে হয়। কারণ এবারের নির্বাচন শুধু একটি আসনের নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ ও মানুষের ভাগ্য নির্ধারণের নির্বাচন।
তিনি আরও বলেন, কোনো প্রলোভন, সুবিধা বা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হয়ে ভোট দেওয়ার ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অতীতে বহুবার মানুষ মিথ্যা প্রতিশ্রুতি পেয়েছে, কিন্তু বাস্তব পরিবর্তন দেখেনি।
নাহিদ ইসলাম বলেন, চিন্তাভাবনা করে যোগ্য, সৎ ও সাহসী প্রার্থীকে ভোট দিতে হবে—যিনি সত্যিকার অর্থেই এলাকার উন্নয়ন এবং দেশের ইতিবাচক পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন।
এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নতুন বাংলাদেশ গঠনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
৪ ঘন্টা আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১৯ ঘন্টা আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
২১ ঘন্টা আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
২২ ঘন্টা আগে
