জাতীয়

Garment worker

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১২ ঘন্টা আগে


Garment worker

ছবি: সংগৃহীত


পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ড

তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। এর আগে শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা।

বোর্ডের আলোচনায় সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে গ্রেড-১-এ সর্বনিম্ন মজুরি সাড়ে ২১ হাজার টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর মজুরি বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া সিদ্ধান্ত হয়েছে, প্রতিটি গ্রেডের শ্রমিকের নির্ধারিত ন্যূনতম মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে বিদ্যমান মজুরির সঙ্গে অন্তত দুই হাজার টাকা সমন্বয় করা হবে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।

তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় সেদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সভায় আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।


পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,

১ দিন আগে


ন্যূনতম মজুরি ২২ হাজারের দাবি শ্রমিকদের মালিকদের ১৫ হাজার ৮০০
ন্যূনতম মজুরি ২২ হাজারের দাবি শ্রমিকদের মালিকদের ১৫ হাজার ৮০০

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ (২৪ নভেম্বর) আবারও বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রায় আট ঘণ্টা আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো ঐকমত্য হয়নি। সর্বশেষ আলোচনায় শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। সোমবার বোর্ডের তৃতীয় সভায়...

২ দিন আগে


যৌতুকের নির্মমতা নিয়ে বাংলাদেশের প্রথম এআই ডকুমেন্টারি নির্মাণ সামিনা আক্তার
যৌতুকের নির্মমতা নিয়ে বাংলাদেশের প্রথম এআই ডকুমেন্টারি নির্মাণ সামিনা আক্তার

বিয়ের পর উপহারের নামে যৌতুক দাবি, নারী নির্যাতন এবং এর ভয়াবহ পরিণতি তুলে ধরে ‘HER PRICE | তার দাম’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন উদ্যোক্তা, এআই ফিল্মমেকার ও ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট সামিনা আক্তার। নির্মাতার দাবি, এটি বাংলাদেশের প্রথম এআই-পাওয়ার্ড, হিউম্যান-ডিরেক্টেড ডকুমেন্টারি ফিল্ম।গত ২৯ অক্টোবর ২০২৬ ইউটিউবে প্রকাশ করা হয় প্রামাণ্যচিত্রটির প্রথম...

৭ দিন আগে


গোপালগঞ্জে আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার
গোপালগঞ্জে আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাম্প্রতিক বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনার পর কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে গত দুই দিনে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে দুটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলার নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বর্ডার...

৯ দিন আগে

Dr.Mahfuzul Alom