১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘ভোট ডাকাতি’ হতে দেবে না জনগণ: তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আর কোনোভাবেই ‘ভোট ডাকাতি’ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না।
ময়মনসিংহ থেকে ঢাকা ফেরার পথে মঙ্গলবার রাতে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান।
সমাবেশের শুরুতেই ভোটারদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তারেক রহমান বলেন, “১২ তারিখ ভোটকেন্দ্রে যেতে হবে। কখন যাবেন? ফজরের নামাজ পড়ে নয়-নিজ নিজ ভোটকেন্দ্রের সামনে গিয়ে জামাতে ফজর আদায় করবেন। যেন কেউ আগেভাগে গিয়ে কেন্দ্র দখল করতে না পারে।”
তিনি বলেন, কেউ যেন ষড়যন্ত্র করে আগে থেকেই ভোটকেন্দরের ভেতরে ঢুকে বসে থাকতে না পারে-এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গত ১৫ থেকে ১৬ বছর ধরে গাজীপুরসহ সারা দেশে মানুষের ভোটাধিকার কীভাবে কেড়ে নেওয়া হয়েছে, তা জনগণ প্রত্যক্ষ করেছে। এবার জনগণ সেই ডাকাতি প্রতিহত করবে।
২০২৪ সালের আন্দোলনে গাজীপুরের অবদানের কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ওই আন্দোলনে গাজীপুর থেকেই হাজার হাজার মানুষ ঢাকায় গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নিয়েছিল। গাজীপুরবাসীর সেই ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, “এই অবদান কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।”
নিজের শৈশবের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, গাজীপুরের মানুষের কাছে তার একটি নৈতিক দাবি রয়েছে। তিনি বলেন, “এই ভাওয়াল রাজবাড়ীর মাঠে আমি ছোটবেলায় দৌড়াদৌড়ি করেছি, খেলাধুলা করেছি। এখানেই আমার শৈশবের একটি বড় সময় কেটেছে। সেই হিসেবে আপনাদের কাছে আমার আবেদন-ধানের শীষকে জয়যুক্ত করুন।”
তারেক রহমান বলেন, স্বৈরাচার বিদায় হয়েছে, এখন সময় দেশ গড়ার। মানুষের ভাগ্য পরিবর্তনের সময় এসেছে। তিনি বলেন, ঐক্যবদ্ধ থেকে পরিশ্রম করলে ইনশাআল্লাহ একটি গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
সমাবেশে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। তারা হলেন-
গাজীপুর-১ আসনে মজিবুর রহমান,
গাজীপুর-২ আসনে এম মনজুরুল করিম রনি,
গাজীপুর-৩ আসনে এস এম রফিকুল ইসলাম বাচ্চু,
গাজীপুর-৪ আসনে শাহ রিয়াজুল হান্নান এবং
গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলন।
তিনি এসব প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গাজীপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, ধানের শীষ বিজয়ী হলে গাজীপুরে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে, শ্রমিকদের জন্য স্বল্পমূল্যের আবাসন ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু, শিল্প এলাকায় শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন, জয়দেবপুর রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ, খাল খনন ও জলাবদ্ধতা নিরসন, কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং এম মনজুরুল করিম রনি ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে রাত ১টায় উত্তরা ঈদগাহ মাঠে আরেকটি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি ঢাকা-১৮ আসনের বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীরকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উত্তরার জনগণের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে উত্তরাবাসীর ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি উত্তরা এলাকায় গ্যাস ও পানির সংকট নিরসন, একটি সরকারি হাসপাতাল স্থাপন, জলাবদ্ধতা দূর এবং যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সমাবেশ শেষে রাত ১টা ২০ মিনিটে গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা হন বিএনপির চেয়ারম্যান। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান।
তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (২ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস...
৪ ঘন্টা আগে
‘গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দাও’—ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ
জুলাই গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে দেশত্যাগের আগমুহূর্ত পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দিলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে...
৪ ঘন্টা আগে
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...
১৬ ঘন্টা আগে
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...
১৮ ঘন্টা আগে
