রাজনীতি

২০ জানুয়ারি বিদেশি কূটনীতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিএনপি

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


২০ জানুয়ারি বিদেশি কূটনীতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিএনপি

ছবি: সংগৃহীত


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২৮ দিন বাকি। নির্বাচন সামনে রেখে প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় বিশেষ গুরুত্ব দিচ্ছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। ভবিষ্যতে ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার রূপরেখা ও নির্বাচনকালীন কৌশল আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এরই অংশ হিসেবে আগামী ২০ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় বসছে বিএনপি। হোটেল শেরাটনে অনুষ্ঠেয় এই বৈঠকে দলটি ক্ষমতায় গেলে বাস্তবায়নযোগ্য ৮টি গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু কূটনীতিকদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করবে। ইতোমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গত ১০ জানুয়ারি একই ভেন্যুতে গণমাধ্যমের সম্পাদক, মালিক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারই ধারাবাহিকতায় কূটনীতিকদের সঙ্গে অনুষ্ঠেয় এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’ কর্মসূচি ও জনকল্যাণমূলক পরিকল্পনা নিয়ে বিদেশি প্রতিনিধিদের আগ্রহ রয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, ২০ জানুয়ারির বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সভাপতিত্ব করবেন বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে মূলত দুটি বিষয়ের ওপর আলোকপাত করা হবে—একটি হলো সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে দলের প্রস্তুতি ও দৃষ্টিভঙ্গি, অন্যটি হলো জনগণের ভোটে ক্ষমতায় গেলে বাস্তবায়নযোগ্য ৮টি গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচি। এসবের মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ব্যবস্থা, ক্রীড়া উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণ।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বিএনপি ইতোমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে। সেখান থেকে সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ৮টি অগ্রাধিকারমূলক সামাজিক বিষয় নির্ধারণ করা হয়েছে। এই বিষয়গুলোই বিদেশি কূটনীতিকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

এদিকে নির্বাচন সামনে রেখে তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ধারাবাহিক বৈঠক অব্যাহত রয়েছে। দলীয় সূত্র জানায়, গত কয়েক দিনে পাকিস্তান, ভারত, চীন, জার্মানি, অস্ট্রেলিয়া, তুরস্ক, মিশর ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এসব বৈঠকে বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দর্শন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো উঠে এসেছে।

গুলশানস্থ বিএনপির কার্যালয় সূত্র জানায়, কূটনৈতিক যোগাযোগের এই ধারাবাহিকতা বজায় রাখতে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত টানা চার দিন তারেক রহমান আরও কয়েকটি বৈঠকে অংশ নেবেন। এসব আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও আঞ্চলিক স্থিতিশীলতা গুরুত্ব পাবে।

বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, ২০ জানুয়ারি বিদেশি কূটনীতিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিএনপির ৮টি সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় অব্যাহত রয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সহায়ক।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক বলেন, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে কূটনীতিকদের যোগাযোগ একটি স্বাভাবিক প্রক্রিয়া। দীর্ঘদিন পর তারেক রহমানের সক্রিয় ভূমিকার কারণে আন্তর্জাতিক মহলে তার বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচন সামনে রেখে বিএনপি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার নীতিমালা ও দৃষ্টিভঙ্গি কূটনীতিকদের সামনে তুলে ধরতে চাইছে, যা দলটির ভাবমূর্তি ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

১৬ ঘন্টা আগে


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

১ দিন আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

১ দিন আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom