২০২৬ সালে এআই বৈশিষ্ট্যযুক্ত ৮০ কোটি ডিভাইস আনছে স্যামসাং
অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ২০২৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বৈশিষ্ট্যযুক্ত মোবাইল ডিভাইসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, গুগলের জেমিনি দ্বারা চালিত ডিভাইসের সংখ্যা গত বছরের ৪০ কোটি থেকে ৮০ কোটিতে উন্নীত হবে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে স্যামসাং-এর সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা টি এম রো জানিয়েছেন, এ পদক্ষেপ বিশ্বব্যাপী এআই প্রতিযোগিতায় মার্কিন সংস্থাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তাদের এগিয়ে রাখবে। “আমরা যত দ্রুত সম্ভব সমস্ত পণ্য, ফাংশন এবং পরিষেবায় এআই প্রয়োগ করব,” বলেন তিনি।
স্যামসাং বিশ্বের সবচেয়ে বড় অ্যান্ড্রয়েড ডিভাইস নির্মাতা। এই পদক্ষেপ গুগলের জন্যও সুবিধাজনক, কারণ এআই প্রতিযোগিতায় গুগলকে ওপেনএআইসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে টেক্কা দিতে হবে। প্রতিষ্ঠানটি স্মার্টফোনের পাশাপাশি টেলিভিশন ও হোম অ্যাপ্লায়েন্সেও এআই বৈশিষ্ট্য বিস্তারের পরিকল্পনা করছে।
বাজার গবেষক কাউন্টারপয়িনের মতে, স্যামসাং এআই সমন্বিত পণ্যগুলোর মাধ্যমে অ্যাপলের শীর্ষস্থান দখলের লক্ষ্য পূরণে সুবিধা পাবে। টি এম রো আশা করেন, গ্যালাক্সি ব্র্যান্ডের সম্পর্কে সচেতনতা আগামী ছয় মাস থেকে এক বছরে প্রায় ৩০ থেকে ৮০ শতাংশ বৃদ্ধি পাবে।
একই সঙ্গে বিশ্বজুড়ে চলমান মেমোরি চিপ সংকট স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর ব্যবসার জন্য ইতিবাচক হলেও স্মার্টফোন ব্যবসায় খরচের চাপ বাড়াচ্ছে। রো উল্লেখ করেন, “এই পরিস্থিতি অভূতপূর্ব, কোনো কোম্পানিই এর প্রভাব থেকে মুক্ত নয়। মেমোরি চিপের দাম বৃদ্ধির প্রভাব কমাতে দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করা হয়েছে।”
শিশু-কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া
শিশু ও কিশোরদের স্বাভাবিক বিকাশ আজ এক গুরুতর চ্যালেঞ্জের মুখে। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে তাদের মানসিক, শারীরিক এবং সামাজিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।বর্তমানে অনেক পরিবারেই শিশুদের হাতে বইয়ের বদলে স্মার্টফোন তুলে দেওয়া হচ্ছে। ফলে অল্প বয়সেই তারা মোবাইল ডিভাইসের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। পড়াশোনা ও...
১ মাস আগে
আফতাবনগরে চালু হলো বুয়েট উদ্ভাবিত ব্যাটারিচালিত ই-রিকশা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত পরিবেশবান্ধব ব্যাটারিচালিত ই-রিকশা এবার রাজধানীর আফতাবনগরে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে। বাড্ডা–রামপুরা সড়ক থেকে আফতাবনগরে প্রবেশের সংযোগ সড়কে এই ই-রিকশার চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সকালে আফতাবনগরের আড্ডার মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ই-রিকশার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ...
৫ মাস আগে
এমএফএস লেনদেনে প্রতারণা বাড়ছে: নিরাপদে থাকতে বিশেষজ্ঞদের ১০ পরামর্শ
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এখন দেশে ঘরের বাজার–খরচ থেকে শুরু করে বেতন গ্রহণ—সব ক্ষেত্রেই অপরিহার্য হয়ে উঠেছে। তবে লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রতারণার ঝুঁকিও। নিরাপত্তা নিয়ে তাই ব্যবহারকারীদের উদ্বেগও বেড়েছে।বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, দেশের তিন বড় অপারেটর—বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে দৈনিক লেনদেন ক্রমেই বাড়ছে। ডিজিটাল লেনদেন বিস্তার...
৬ মাস আগে
১৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর), প্রবাসীদের ও বৈধ আমদানিতে সুবিধা
ঢাকা: ১৬ ডিসেম্বর থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যকর হবে। একই সঙ্গে বৈধ পথে ফোন আমদানি ও প্রবাসীদের ফোন আনার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্য্যব প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।প্রধান সিদ্ধান্তসমূহ:প্রবাসীদের সুবিধা: ৬০ দিনের মধ্যে দেশে...
৬ মাস আগে
