বিকাশ-নগদের পর এবার নতুন মোবাইল ব্যাংকিং সেবা ‘লেনদেন’
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবার পরিসরে যুক্ত হলো নতুন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘লেনদেন’ (LENDEN)। প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান Prime Bank FinTech Limited-এর মাধ্যমে সেবাটি চালু করা হয়েছে।
গত ২৫ আগস্ট ২০২৬ রাজধানীতে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয় ‘প্রাইম ভিউ’-এ আনুষ্ঠানিকভাবে ‘লেনদেন’ সেবার উদ্বোধন করা হয়। সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার লক্ষ্যেই নতুন এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে বলে জানানো হয়েছে।
‘লেনদেন’ অ্যাপটি বর্তমানে Google Play Store থেকে ডাউনলোড করা যাচ্ছে। পাশাপাশি খুব শিগগিরই Apple App Store-এও অ্যাপটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
দেশে বিকাশ, নগদসহ বিদ্যমান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর পাশাপাশি ‘লেনদেন’-এর যাত্রা ডিজিটাল আর্থিক লেনদেনের বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিরাপত্তা পরীক্ষায় জেমিনাইয়ের ‘হ্যাকিং’, ঢুকেছিল তিন প্রতিষ্ঠানের সিস্টেমে
সাইবার নিরাপত্তা সক্ষমতা পরীক্ষার সময় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে শনিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।বডি: প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ‘ইরেগুলার’-এর পরিচালিত একটি...
১০ দিন আগে
ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, এআই প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিও ও পরিচয় তৈরি করে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করতে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক।এনগ্যাজেটের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান...
২৪ দিন আগে
১৭ বছরের শাহেদের ‘ঘুষ ডট সাইট’, ৯ দিনে জমা পড়েছে প্রায় ১০ হাজার অভিযোগ
মায়ের সরকারি পাওনা টাকা তুলতে গিয়ে ঘুষের অভিজ্ঞতা থেকে মাত্র ১৭ বছর বয়সে ‘ঘুষ ডট সাইট’ তৈরি করেছে শাহেদ শরীফ আহমেদ। পরিচয় গোপন রেখে সাধারণ মানুষকে ঘুষ চাওয়ার অভিযোগ জানানোর সুযোগ দিচ্ছে ওয়েবসাইটটি।ওয়েবসাইট চালুর মাত্র ৯ দিনের মধ্যে এতে ৯ হাজার ৬৬৫টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলোতে ঘুষ হিসেবে দাবিকৃত অর্থের...
২৯ দিন আগে
নতুন আইফোন ১৮ প্রো ম্যাক্সে থাকতে পারে যেসব চমকপ্রদ ফিচার
নতুন আইফোন বাজারে আসার আগেই এর সম্ভাব্য ফিচার নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তৈরি হয়। নকশা, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি থেকে শুরু করে স্টোরেজ—সবকিছু নিয়েই শুরু হয় নানা আলোচনা ও গুঞ্জন। এবার প্রযুক্তিপ্রেমীদের আলোচনার কেন্দ্রে রয়েছে অ্যাপলের সম্ভাব্য নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন ১৮ প্রো ম্যাক্স।অ্যাপল এখনো আইফোন ১৮ প্রো ম্যাক্স আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেনি।...
১ মাস আগে
