২৪ বছর পর বরুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘ ২৪ বছর পর তারেক রহমান কুমিল্লার বরুড়া উপজেলায় যাচ্ছেন। প্রিয় নেতাকে বরণ করে নিতে সকাল থেকেই জনসমাগমে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
শনিবার বেলা ১১টায় বরুড়া উপজেলার লক্ষীপুর খেলার মাঠে এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেবেন।
পথসভাকে কেন্দ্র করে বরুড়া ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকদের সভাস্থলে আসতে দেখা গেছে। বিভিন্ন স্লোগান ও ব্যানারে মুখর হয়ে উঠেছে পুরো মাঠ এলাকা। আয়োজকদের দাবি, হাজার হাজার মানুষ ইতোমধ্যে সভাস্থলে উপস্থিত হয়েছেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সভামঞ্চ ও আশপাশের এলাকা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে সাজানো হয়েছে। বিশেষ করে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানসংবলিত ব্যানার সভাস্থলে শোভা পাচ্ছে।
পথসভায় সভাপতিত্ব করছেন জাকারিয়া তাহের সুমন। তিনি বর্তমানে কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্যও।
সভায় উপস্থিত থাকার কথা রয়েছে ড. খন্দকার মোশাররফ হোসেন, আমিন উর রশিদ ইয়াছিন-সহ বিএনপি ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি-র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন,
“প্রধানমন্ত্রীর বরুড়া আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে হাজারো নেতাকর্মী ও সমর্থক সভাস্থলে উপস্থিত হয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়বে।”
এদিকে মু. রেজা হাসান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গোটা এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে বলেও জানান তিনি।
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...
২ ঘন্টা আগে
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...
৩ ঘন্টা আগে
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...
১১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...
১৯ ঘন্টা আগে
