স্বাস্থ্য সেবা

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩

গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। 

একই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৫৭৩ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মারা যাওয়া দুই পুরুষ রোগীর বয়স যথাক্রমে ২৪ ও ৩০ বছর।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ৫৭৩ জন রোগীর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৫৩ জন এবং ঢাকা বিভাগের (সিটি করপোরেশন বাদে) ১৪৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া, বরিশাল বিভাগে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৫ জন পুরুষ এবং ৬২ জন নারী। এছাড়া, বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৩৪ হাজার ৯২৪ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


‘চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়’: স্বাস্থ্যমন্ত্রী
‘চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়’: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকের আন্তরিক ও মানবিক আচরণ রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়।”বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ উপলক্ষে...

৩ দিন আগে


স্বাস্থ্য খাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোর

৭ দিন আগে


ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে মশারি টাঙিয়ে ঘুমানোর পাশাপাশি ফুলহাতা শার্ট, পাজামা কিংবা লম্বা করে লুঙ্গি পরার মাধ্যমে মশার কামড় থেকে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী জানান,...

১৮ দিন আগে


দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, এক দিনে সংক্রমণ চার গুণ বৃদ্ধি
দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, এক দিনে সংক্রমণ চার গুণ বৃদ্ধি

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্তের সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে, একই সঙ্গে চলতি বছরের এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২২০ জন রোগী হাসপাতালে...

১ মাস আগে

Dr.Mahfuzul Alom