২৫ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়া চিকিৎসক এবার সংসদ নির্বাচনে প্রার্থী
অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জ-৩ (তাড়াইল–করিমগঞ্জ) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দেশের প্রখ্যাত মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন।
বুধবার (তারিখ উল্লেখযোগ্য) করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান ভূইয়া, করিমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাসেম ফজলুল হক, নায়েবে আমির মাওলানা জোবায়ের আহমেদ, সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন, তাড়াইল উপজেলা সেক্রেটারি এস. এম. মাসুদসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতারা।
দলীয় সূত্র জানায়, অধ্যাপক ডা. জেহাদ খান ইতোমধ্যে তাড়াইল ও করিমগঞ্জ উপজেলায় ৬২টি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছেন। সপ্তাহে চারদিন তিনি প্রত্যন্ত গ্রামে গিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। এসব ক্যাম্পের মাধ্যমে দুই উপজেলায় প্রায় ২৫ হাজার মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন।
করিমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন বলেন, ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত ডা. জেহাদ খান ইতোমধ্যে শতাধিক দরিদ্র মানুষকে বিনামূল্যে ছানি অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। আগামী মাসে আরও ১৩০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের প্রস্তুতি চলছে। এ ছাড়া শিশুদের জন্য ফ্রি খতনা ক্যাম্প আয়োজন করেও তিনি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই তার মানবিক আচরণে মুগ্ধ।
কে এই অধ্যাপক ডা. জেহাদ খান
অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান ১৯৫৭ সালের ১১ মার্চ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাজীবনের সূচনা হয় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইমদাদিয়ায়। পরে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তি হয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। অষ্টম শ্রেণিতেও তিনি একই বৃত্তি অর্জন করেন।
১৯৭৬ সালে এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে ২১তম স্থান অর্জন করেন এবং কিশোরগঞ্জ জেলায় প্রথম হওয়ায় ‘রায়মহাশয় স্বর্ণপদক’ লাভ করেন। ১৯৭৮ সালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে স্টার মার্কসহ এইচএসসি পাস করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। পরবর্তীতে তৎকালীন সোভিয়েত রাশিয়ার সরকারি বৃত্তি নিয়ে চিকিৎসাশাস্ত্র অধ্যয়নের জন্য রাশিয়ায় গমন করেন এবং ১৯৮৬ সালে তাজিকিস্তান থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
১৯৮৮ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন। ১৯৯৮ সালে এফসিপিএস সম্পন্ন করে ঢাকা সিএমএইচে কার্ডিওলজি বিভাগে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে জার্মান সরকারের বৃত্তিতে উচ্চতর প্রশিক্ষণের জন্য জার্মানিতে যান। পরবর্তীতে ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত আফ্রিকার আইভরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ২৬ বছর সেনাবাহিনীতে কর্মরত থেকে ২০১৪ সালে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন তিনি। অবসরের পর থেকে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে সক্রিয়ভাবে যুক্ত হন। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডির ইবনে সিনা কার্ডিয়াক সেন্টারে সিনিয়র কার্ডিওলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, মানবিক সেবা, গ্রহণযোগ্যতা ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে কিশোরগঞ্জ-৩ আসনে অধ্যাপক ডা. জেহাদ খানের বিজয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
২ ঘন্টা আগে
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
১ দিন আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
১ দিন আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
