জাতীয়

৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল চুনকুটিয়ায়

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৫ ঘন্টা আগে


৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল চুনকুটিয়ায়

ছবি: সংগৃহীত


সর্বোচ্চ তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

 

শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, চুনকুটিয়ায় ঝিলমিল প্রজেক্টে ডিপোর জন্য সরকার ইতোমধ্যে ১০ একর জায়গা বরাদ্দের অনুমতি দিয়েছে। সেখানে ডিপোর কাজ শুরু হয়েছে। রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে। সেখানে স্থায়ীভাবে টার্মিনাল ও ডিপো নির্মাণ করা হবে।

তিনি বলেন, দক্ষিণবঙ্গগামী ১৯টি জেলার সব বাস ও ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাক চুনকুটিয়ায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, চুনকুটিয়ায় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলা হবে। স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মাণ না হওয়া পর্যন্ত আপাতত ১০ একর জায়গায় অস্থায়ীভাবে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল স্থানান্তর করা হবে।

মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, মহাখালী টার্মিনালটি শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালিত হবে। কেউ অনিয়ম করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সালাম দেওয়া পথশিশুদের দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, খাওয়ালেন খাবার
সালাম দেওয়া পথশিশুদের দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, খাওয়ালেন খাবার

ঢাকার বিজয় সরণির ব্যস্ত সড়কে প্রতিদিন ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন বেশ কিছু পথশিশু। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তারা নিয়মিত তাকে সালাম দেন। প্রধানমন্ত্রীও নিয়মিত তাদের সালাম গ্রহণ করেন।  প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, নিয়মিত যাতায়াতের পথে প্রধানমন্ত্রী

১৪ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর বক্তব্যে গ্রামীণ অর্থনীতি ও বিনিয়োগের পরিবেশ
প্রধানমন্ত্রীর বক্তব্যে গ্রামীণ অর্থনীতি ও বিনিয়োগের পরিবেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘শক্তিশালী গ্রামীণ অর্থনীতি মানে সমৃদ্ধ বাংলাদেশ। বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার।’ শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আইনের শাসন সবার প্রতি সমানভাবে প্রয়োগ করা হবে। মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত

১ দিন আগে


কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর
কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। তিনটি লরিতে করে এই ইউরেনিয়াম রূপপুরে নেওয়া হচ্ছে। শনিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে গাড়িবহরটি বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পুরো পরিবহন কার্যক্রমে সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার

১ দিন আগে


শাহজালাল বিমানবন্দর নামেই আন্তর্জাতিক, ভেতরে মাছের বাজার
শাহজালাল বিমানবন্দর নামেই আন্তর্জাতিক, ভেতরে মাছের বাজার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামেই কেবল আন্তর্জাতিক, কিন্তু এর ভেতরের বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা দেখলে যে কারও এটিকে মাছের বাজার মনে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।সাদিক কায়েম

১ দিন আগে

Dr.Mahfuzul Alom