ক্যাম্পাস

৩৩ বছর পর জাকসু নির্বাচন: ভোটগ্রহণ চলছে, লড়ছে ৮ প্যানেল

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


৩৩ বছর পর জাকসু নির্বাচন: ভোটগ্রহণ চলছে, লড়ছে ৮ প্যানেল

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। 

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই ঐতিহাসিক নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই নির্বাচনে বাম, ডান, মধ্যপন্থী ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৮টি প্যানেল অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২ হাজার নিবন্ধিত শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন নিজ নিজ হলের ২১টি ভোটকেন্দ্রে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গত ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচারণা চালান। এ সময়ে স্বতন্ত্র প্রার্থীরা দলবদ্ধভাবে প্যানেল গঠন করে এবং বিভিন্ন ছাত্রসংগঠন নিজস্ব প্যানেলের মাধ্যমে তাদের নির্বাচনী ইশতেহার তুলে ধরে। এবারের নির্বাচনে অংশ নেওয়া প্যানেলগুলো হলো: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, ছাত্রশিবিরের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, ছাত্রদলের নিজস্ব প্যানেল, বামপন্থীদের তিনটি ও স্বতন্ত্র প্রার্থীদের দুটি প্যানেল।


১. শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’: : জাকসু নির্বাচনে সর্বপ্রথম পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্রশিবির। তাদের সমর্থিত প্যানেলের ভিপি পদে জাবি শাখা শিবিরের সদস্য আরিফুল্লাহ আদিব এবং জিএস পদে অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ফেরদৌস আল হাসান ও নারী এজিএস পদে আয়েশা সিদ্দিকা মেঘলা। এই প্যানেলে ছয়জন নারী শিক্ষার্থী, একজন দম্পতি ও জুলাই আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থী স্থান পেয়েছেন।

২. বাগছাস সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) জাবি শাখা ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে এই প্যানেলের ভিপি প্রার্থী বাগছাসের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনটির জাবি শাখার সদস্যসচিব আবু তৌহিদ মো. সিয়াম। এ ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে মালিহা নামলাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে জিয়া উদ্দিন আয়ান রয়েছেন।

৩. ছাত্রদল সমর্থিত প্যানেল: জাকসু নির্বাচনে জিএস পদে একজন নারীকে রেখে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে জাবি শাখা ছাত্রদল। এই প্যানেলের ভিপি প্রার্থী মীর মশাররফ হোসেন হলের সভাপতি মো. শেখ সাদী হাসান। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একমাত্র নারী প্রার্থী ও ১৩ নং ছাত্রী হল শাখা ছাত্রদলের সভাপতি তানজিলা হোসাইন বৈশাখী। এজিএস (পুরুষ) পদে মো. সাজ্জাদুল ইসলাম এবং এজিএস (নারী) পদে আঞ্জুমান আরা ইকরাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

৪. ‘সম্প্রীতির ঐক্য’: বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতভিন্নতার কারণে এবার তারা তিনটি ভিন্ন প্যানেলে অংশ নিচ্ছে। ছাত্র ইউনিয়ন (অদ্রি-অর্ক) একাংশের সমর্থনে গঠিত ‘সম্প্রীতির ঐক্য’ নামের এই আংশিক পূর্ণাঙ্গ প্যানেলে কোনো ভিপি প্রার্থী নেই। প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের ছাত্রত্ব না থাকায় তার প্রার্থিতা বাতিল হয়েছে। এই প্যানেলে সর্বোচ্চ ১১ জন নারী প্রার্থী, সাতজন আদিবাসী, ছয়জন সনাতন ধর্মাবলম্বী, তিনজন বৌদ্ধ ও দুজন খ্রিস্টান ধর্মাবলম্বী প্রার্থী রয়েছেন। জিএস পদে রয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শরন এহসান। যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে নুর এ তামীম স্রোত ও যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ফারিয়া জামান নিকি।

৫. ‘সংশপ্তক পর্ষদ’: ছাত্র ইউনিয়ন (ইমন-তানজিম) ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ) নিয়ে গঠিত বামপন্থীদের আরেকটি অংশ পাঁচ সদস্যের প্যানেল ঘোষণা করেছে। ‘সংশপ্তক পর্ষদ’ নামের এই প্যানেলে কোনো ভিপি প্রার্থী নেই। জিএস পদে রয়েছেন ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি জাহিদুল ইসলাম ইমন। অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক সোহাগী সামিয়া জন্নাতুল ফেরদৌস, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সৈয়দ তানজিম আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে তানজিল আহমেদ এবং সহ-সমাজসেবা ও মানব উন্নয়ন সম্পাদক (নারী) পদে সাদিয়া ইমরোজ ইলা।

৬. সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (একাংশ) আংশিক প্যানেল: জাকসু নির্বাচনে জাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (একাংশ) পক্ষ থেকে তিন সদস্যের আরও একটি আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) প্রার্থী হিসেবে আছেন ছাত্রফ্রন্ট জাবি শাখার একাংশের সংগঠক মো. সজিব আহম্মদ জেনিচ। কার্যকরী সদস্য (নারী) পদে রোকেয়া আমিন অনুসূয়া এবং কার্যকরী সদস্য (পুরুষ) পদে মো. সুমন হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৭. ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’: ক্রিয়াশীল সংগঠনগুলোর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও দুটি প্যানেল গঠন করেছেন। ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামের এই প্যানেলের ভিপি পদে লড়ছেন গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু। জিএস পদে রয়েছেন ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মো. শাকিল আলী, এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁঞা। এই প্যানেলে নারী যুগ্ম সাধারণ সম্পাদক পদে কোনো প্রার্থী রাখা হয়নি।

৮. ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’: সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীদের সমন্বয়ে ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ নামে আরেকটি আংশিক প্যানেল গঠিত হয়েছে। এই প্যানেলের ভিপি প্রার্থী জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের মুখপাত্র মো. মাহফুজুল ইসলাম মেঘ, এবং সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে লড়ছেন বাগছাস থেকে স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল ইসলাম। এই প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ ও নারী) পদে কোনো প্রার্থী নেই।

এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যার মধ্যে ছাত্রী ৫,৭২৮ জন ও ছাত্র ৬,১১৫ জন। শিক্ষার্থীদের সুবিধার্থে ছাত্রদের ১১টি এবং ছাত্রীদের ১০টি হল মিলিয়ে মোট ২১টি ভোটকেন্দ্র এবং ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।


ঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্টারিং
ঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্টারিং

বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ক্যাম্পাসে পোস্টারিং করেছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।সোমবার (৩ আগস্ট) সকালে ঢাকা কলেজের প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ...

৫৩ মিনিট আগে


রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...

৩ দিন আগে


বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি

বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,

৩ দিন আগে


সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom