জাতীয়

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

১৮ দিন আগে


৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠনের উদ্যোগের জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে। এজন্য তাকে ধন্যবাদ জানাই। এটি বাংলাদেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার একটি বিষয় ছিল। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বিষয়ে যে আশ্বাস দেওয়া হয়েছে, সেজন্যও অগ্রিম ধন্যবাদ জানাই।”

ঢাকার জলাবদ্ধতা নিয়ে উদ্বেগ

বক্তব্যে রাজধানী ঢাকার জলাবদ্ধতা, অব্যবস্থাপনা এবং জনদুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, “ঢাকা দেশের মুখ। বিদেশিরা বাংলাদেশের মূল্যায়ন করতে গেলে রাজধানীর অবস্থাই আগে বিবেচনা করেন। তাই ঢাকার সমস্যার স্থায়ী সমাধানে একটি সমন্বিত ও সুপরিকল্পিত মহাপরিকল্পনা গ্রহণ এবং বাজেটে বিশেষ বরাদ্দ রাখা প্রয়োজন।”

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিশেষ আর্থিক সহায়তারও আহ্বান জানান তিনি।

‘উন্নয়ন হয়েছে কিছু ব্যক্তি ও গোষ্ঠীর’

ডা. শফিকুর রহমান বলেন, ঢাকার বর্তমান সংকট কোনো একক সরকার বা বর্তমান সংসদের সৃষ্টি নয়; দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ভুল পরিকল্পনার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

তার ভাষায়, “উন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ হয়েছে, কিন্তু সেই উন্নয়ন সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। উন্নয়ন হয়েছে কিছু ব্যক্তি ও গোষ্ঠীর। এখন আমরা জনগণের প্রকৃত উন্নয়ন এবং তাদের সমস্যার কার্যকর সমাধান দেখতে চাই।”

তিনি আরও বলেন, “রাজধানী শহর দেশের ফেস। বিদেশ থেকে যারা বাংলাদেশকে মূল্যায়ন করেন, তারা প্রথমেই ঢাকার অবস্থা দেখেন। তাই রাজধানীকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা এখন সময়ের দাবি।”


খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল

দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থানের অভাবের সময়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা জোরদারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার।সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় কর্মসূচিটি শুরু হয়েছে। এর...

৩ ঘন্টা আগে


বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব...

৩ ঘন্টা আগে


রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...

৪ ঘন্টা আগে


জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom