সারাদেশ

৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলকুঁড়ি বিজ্ঞানচক্র বান্দরবানের বিজ্ঞানমেলা ২০২৫ অনুষ্ঠিত।

বান্দরবান জেলা প্রতিনিধি : রমজান আলী

১২ মাস আগে


৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলকুঁড়ি বিজ্ঞানচক্র বান্দরবানের বিজ্ঞানমেলা ২০২৫ অনুষ্ঠিত।

 

"নিত্য নতুন আবিষ্কারে চমকে দিবো বিশ্বটারে"  এ স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর বান্দরবান শাখার ফুলকুঁড়ি  বিজ্ঞানচক্রের উদ্যোগে আয়োজন করা হয় ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজ্ঞানমেলা ২০২৫।

ফুলকুঁড়ি বিজ্ঞানচক্রের পরিচালক মাহীর ইরতিসাম-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের অর্থ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ শিশু একাডেমি বান্দরবানের শিশু কর্মকর্তা শাহাদাত হোসেন এবং ফুলকুঁড়ি আসর বান্দরবান শাখার সাবেক পরিচালক আজিজ মাহমুদ।

ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে ২০২৫-এ এসে ৫১ বছর পূর্তির দোরগোড়ায়। ৫১ বছর পূর্তিকে সামনে রেখে বান্দরবানের ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে বিজ্ঞানমেলা ২০২৫ আয়োজন করা হয়। বান্দরবানের ক্ষুদে বিজ্ঞানীরা প্রায় ১৫টিরও বেশি বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক দক্ষতার অনন্য প্রদর্শনীতে দর্শনার্থীরা ব্যাপক আগ্রহ প্রকাশ করেন।

আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে সেরা ৫টি প্রজেক্টকে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও স্মারক উপহার তুলে দেওয়া হয়।

উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের এই সৃজনশীল উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
 


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

২১ ঘন্টা আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

২৩ ঘন্টা আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১ দিন আগে


মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom