জাতীয়

‘৭.৬২ মিলিমিটার গুলি শুধু অজ্ঞাত স্নাইপার ব্যবহার করেছে—এমন দাবি সঠিক নয়’: জাহেদ উর রহমান

অনলাইন ডেস্ক

২ মাস আগে


‘৭.৬২ মিলিমিটার গুলি শুধু অজ্ঞাত স্নাইপার ব্যবহার করেছে—এমন দাবি সঠিক নয়’: জাহেদ উর রহমান

ছবি: সংগৃহীত


জুলাই আন্দোলনে ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি ও স্নাইপার রাইফেল ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তার ভাষ্য, বাংলাদেশ পুলিশের ব্যবহৃত টাইপ-৫৬ রাইফেলেও ৭.৬২ মিলিমিটার গুলি ব্যবহার করা হয়। ফলে এই ধরনের গুলি শুধু অজ্ঞাত কোনো স্নাইপার ব্যবহার করেছে-এমন দাবি সঠিক নয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, বাংলাদেশ পুলিশের কাছে দীর্ঘদিন ধরে টাইপ-৫৬ রাইফেল ছিল, যা সাধারণভাবে ‘চাইনিজ রাইফেল’ নামে পরিচিত। এটি সামরিক মানের অস্ত্র এবং এর কার্যকর মারণক্ষমতা অনেক বেশি। লক্ষ্যভ্রষ্ট গুলিও কয়েক শ মিটার দূরে থাকা মানুষকে প্রাণঘাতীভাবে আঘাত করতে পারে।

তিনি বলেন, এই ধরনের অস্ত্র সাধারণ পুলিশের হাতে থাকা উচিত ছিল না। পুলিশ ও বিজিবির সদস্যদের এ অস্ত্র ব্যবহার করে গুলি ছোড়ার ছবি ও ভিডিওও রয়েছে বলে দাবি করেন তিনি।

তবে কার গুলিতে কে নিহত হয়েছেন, তা নির্ধারণে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন বলেও মন্তব্য করেন ডা. জাহেদ উর রহমান।

রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা

রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যক্রম শুরু বা পরিচালনা করা যায় না। তবে দায়িত্ব শেষ হওয়ার পর দায়িত্ব গ্রহণের আগে বা পরে সংঘটিত কোনো অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রপতির এই সাংবিধানিক সুরক্ষা শুধুমাত্র দায়িত্ব পালনকালীন সময়ের জন্য প্রযোজ্য। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, বরং যে কোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য একটি সাধারণ সাংবিধানিক ব্যাখ্যা।

রাষ্ট্রপতিকে ঘিরে আদালতে দায়ের হওয়া বিভিন্ন আবেদন ও অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আদালত স্বাধীনভাবে কাজ করে এবং বিচারিক প্রক্রিয়া আদালতই নির্ধারণ করেন। সরকার সব বিচারিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে—এমন ধারণা সঠিক নয়।

জ্বালানি সংকট রাতারাতি দূর হবে না

জ্বালানি খাত নিয়ে প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, শিল্পায়নের সবচেয়ে বড় পূর্বশর্ত হলো জ্বালানি নিরাপত্তা। বর্তমানে বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করাই কঠিন হয়ে পড়েছে। এ কারণে আপাতত নতুন শিল্পে গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, বর্তমান সরকার স্থলভাগে গ্যাস অনুসন্ধান, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা, এলএনজি আমদানি বৃদ্ধি এবং সমুদ্রে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে। তবে সমুদ্র থেকে গ্যাস উত্তোলনে কয়েক বছর সময় লাগবে। ফলে বিদ্যমান সংকট তাৎক্ষণিকভাবে দূর করা সম্ভব নয়।

ব্রিকস, মাইক্রোপ্লাস্টিক ও অবসরের বিষয়ে বক্তব্য

ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দেশের স্বার্থ বিবেচনায় সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে তিনি বলেন, এটি শুধু টুথপেস্টের সমস্যা নয়; খাদ্য, পানি ও পরিবেশের বিভিন্ন উৎসে মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়ছে। তাই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

২০১৮ সালের নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী কয়েকজন জেলা প্রশাসক ও যুগ্মসচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে তিনি বলেন, সরকারি চাকরির বিধান অনুযায়ী ২৫ বছর চাকরি পূর্ণ হলে সরকার কারণ দর্শানো ছাড়াই কোনো কর্মকর্তাকে অবসরে পাঠাতে পারে। সরকার আনুষ্ঠানিকভাবে কোথাও বলেনি যে নির্বাচনী কারণে তাদের অবসরে পাঠানো হয়েছে।

অভিযোগ তদন্তের আগে নাম প্রকাশে সতর্কতা

একজন মডেলের করা অভিযোগ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, অভিযোগের তদন্ত শেষে প্রয়োজন অনুযায়ী চার্জশিট বা চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। প্রমাণ ছাড়া প্রকাশ্যে কারও নাম প্রকাশ করা উচিত নয়, কারণ এতে সংশ্লিষ্ট ব্যক্তি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত জাদুঘরের উদ্বোধন আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে।


৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন

সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...

৩২ মিনিট আগে


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

৪ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

৫ ঘন্টা আগে


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom