জাতীয়

৭ জনের ফাঁসির রায়ের ককটেল ছোড়া বড় বিষয় নয়, জড়িতরা শনাক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

১৫ দিন আগে


৭ জনের ফাঁসির রায়ের ককটেল ছোড়া বড় বিষয় নয়, জড়িতরা শনাক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, হাইকোর্টের সামনে হয়তো দুজন আওয়ামী লীগের দুষ্কৃতকারী ককটেল ছুড়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।

ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদী দোসরদের বিরুদ্ধে আদালত যে রায় ঘোষণা করেছেন, তার প্রতিক্রিয়ার অংশ হিসেবে হয়তো একটি ককটেল ছোড়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া হিসেবে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটি বড় কোনো বিষয় নয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে তিনি বলেন, ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করেছেন, সেটি আদালতের সুবিচার। ভুক্তভোগী ও দেশবাসী আদালতের মাধ্যমে সুবিচার পেয়েছেন বলে সরকার মনে করে।

তিনি আরও বলেন, আদালতের রায়ের বিষয়ে সরকারের কোনো মন্তব্য নেই। আদালত স্বাধীন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত যে সিদ্ধান্ত সঠিক মনে করেছেন, সে অনুযায়ী রায় দিয়েছেন।

এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দলটির নেতাকর্মীরা মাঝে মাঝে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। এর অংশ হিসেবে অল্পসংখ্যক লোক নিয়ে ফজরের পর মিছিল করে ভিডিও করার ঘটনাও ঘটছে।

তিনি বলেন, সম্প্রতি গুলশানে জুমার নামাজ পড়ার কথা বলে বেলা ১১টার দিকে কিছু লোক জড়ো হয়ে মিছিল করেছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে পুলিশ এতটা ধারণা করতে পারেনি যে, নামাজ পড়ার জন্য এসে তারা এমন কর্মকাণ্ডে জড়াতে পারে। এটিকে পুলিশের ব্যর্থতা বলার সুযোগ নেই। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

৬ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...

১৫ ঘন্টা আগে


মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে

১ দিন আগে


ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom