৮০০ কোটি টাকা দুর্নীতির মামলায় সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি জব্দ, ব্যাংক হিসাবও অবরুদ্ধ
অনলাইন ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নামে গাজীপুরে থাকা ৩৬ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা সম্বলিত আইএফআইসি ব্যাংকে তার নামে থাকা একটি একাউন্টও অবরুদ্ধ করা হয়েছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন।
এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন আদালতে আবেদন জমা দেন। আবেদনে উল্লেখ করা হয়—আসামিরা ব্যাংক হিসাবের অর্থ এবং স্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর করে মালিকানা পরিবর্তনের চেষ্টা করছেন। তাই তদন্তের স্বার্থে জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি।
এর আগে চলতি বছরের ২০ এপ্রিল জালিয়াতির মাধ্যমে মর্টগেজ সম্পত্তিকে অতিমূল্যায়ন করে বন্ডের বিপরীতে বিনিয়োগকারীর প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করে দুদক। মামলায় বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ৮৭ কোটি টাকার মর্টগেজকৃত জমিকে এক হাজার ২০ কোটি টাকা মূল্য দেখিয়ে অস্বাভাবিকভাবে অতিমূল্যায়ন করেন। তারপর নতুন নিবন্ধিত একটি অপ্রশিক্ষিত কোম্পানির নামে বন্ড ইস্যুর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে এক হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়।
ওই অর্থ শ্রীপুর টাউনশিপ লিমিটেডের হিসাবে জমা করে পরে রিডেম্পশন রাউন্ডে ২০০ কোটি টাকার এফডিআর করা হয়। অবশিষ্ট ৮০০ কোটি টাকা বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ বেক্সিমকো গ্রুপ ও আরও কয়েকটি প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। দুদক বলছে, ব্যাংকিং নিয়ম উপেক্ষা করে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে এসব অর্থ আত্মসাৎ করা হয়েছে।
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ
২৫ মিনিট আগে
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...
১ ঘন্টা আগে
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...
৪ ঘন্টা আগে
নিরাপদ পানির নিশ্চয়তায় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।দেশের পানি ব্যবস্থাপনায় বিদ্যমান চ্যালেঞ্জ...
৫ ঘন্টা আগে
