জাতীয়

‘আদর্শ শিক্ষক ছাড়া আলোকিত সমাজ গড়া সম্ভব নয়’: রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্ক

২ মাস আগে


‘আদর্শ শিক্ষক ছাড়া আলোকিত সমাজ গড়া সম্ভব নয়’: রুহুল কবির রিজভী

ছবি: সংগৃহীত


আদর্শ শিক্ষক ছাড়া আলোকিত সমাজ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানসম্মত শিক্ষার অভাবই সমাজে নৈতিক অবক্ষয় ও মাদকের বিস্তারের অন্যতম কারণ।

শনিবার (১১ জুলাই) রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার ওপর। কিন্তু দক্ষ, প্রশিক্ষিত ও নিবেদিতপ্রাণ শিক্ষকের অভাবে কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ গড়ে উঠছে না। এর নেতিবাচক প্রভাব সমাজের সর্বস্তরে পড়ছে।

তিনি বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি এবং পেশার প্রতি আগের মতো দায়বদ্ধতা না থাকায় শিক্ষার মান ক্রমেই কমছে। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক ছাড়া কখনোই আলোকিত ও মানবিক শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব নয়।

শিক্ষা খাতে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হলেও মাঠপর্যায়ে দায়িত্বহীনতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক ক্ষেত্রে তার সুফল শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছে না।

স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ তুলে তিনি বলেন, শিশুদের খাদ্য নিয়ে যারা অনিয়ম করে, তারা মানবতার শত্রু। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

শিক্ষক নিয়োগে অনিয়মের সমালোচনা করে তিনি বলেন, ঘুষের মাধ্যমে শিক্ষক নিয়োগের সংস্কৃতি বন্ধ করতে হবে। যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগ নিশ্চিত না হলে শিক্ষার প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও পুরস্কারের আওতায় আনার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক পরিচয়ের কেন্দ্র নয়, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গঠনের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষকদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকরা বিগত সরকারের সময় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই শিক্ষক-কর্মচারীদের চাকরিচ্যুত করার ঘটনাও উল্লেখ করেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বিশেষ কমিটির সভাপতি মো. হামিদুল হক মানিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি ও বিশেষ কমিটির সদস্য মো. সাখাওয়াত হোসেন খান, অভিভাবক প্রতিনিধি মো. শাকিল মোল্লা, শিক্ষক প্রতিনিধি শামীমা আহমেদ এবং প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম।


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

৩ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

৪ ঘন্টা আগে


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

১১ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom