আগামীকাল কোজাগরী লক্ষ্মীপূজা, পূর্ণিমা শুরু বেলা ১১টা ৫৪ মিনিটে
অনলাইন ডেস্ক
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ধন-সম্পদের দেবী লক্ষ্মীর পূজা আগামীকাল সোমবার উদযাপিত হবে। শাস্ত্র অনুযায়ী, লক্ষ্মী দেবী হলেন ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের প্রতীক। তিনি ভগবান বিষ্ণুর পত্নী এবং তাঁর শক্তির উৎস হিসেবে বিবেচিত।
দেবী লক্ষ্মীর বাহন প্যাঁচা। যখন ভগবান বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে পৃথিবীতে অবতার গ্রহণ করেন, দেবী লক্ষ্মী তখন সীতা ও রাধা রূপে তাঁর সঙ্গিনী হন। ঐতিহ্যগতভাবে, শারদীয় দুর্গোৎসবের পরবর্তী প্রথম পূর্ণিমা তিথিতে অর্থাৎ কোজাগরী পূর্ণিমা রাতে সনাতন ধর্মাবলম্বীরা এই পূজা সম্পন্ন করেন। বিশ্বাস করা হয়, এই রাতে দেবী লক্ষ্মী ভক্তদের গৃহে আসেন এবং ধনধান্যে তাদের জীবন ভরিয়ে দেন। প্রাচীনকাল থেকেই রাজা-মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থ পর্যন্ত সবাই দেবী লক্ষ্মীর আরাধনা করে আসছেন।
পঞ্জিকা অনুসারে, পূর্ণিমা তিথি আগামীকাল সোমবার সকাল ১১টা ৫৪ মিনিট থেকে শুরু হবে এবং মঙ্গলবার সকাল ১০টা ১ মিনিট ৪৫ সেকেন্ডে এই তিথি সমাপ্ত হবে।
লক্ষ্মীপূজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গের মধ্যে রয়েছে: সিঁদুর, ঘট, ধান, মাটি, আম্রপল্লব, ফুল, দূর্বা, তুলসীপাতা, হরীতকী, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, আতপ চাল ও জল। এই পূজায় মঙ্গলঘট এবং ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় চালের গুঁড়ো দিয়ে আঁকা লক্ষ্মীর ছাপের আলপনা শোভা পায়। এই উপলক্ষে হিন্দু রমণীরা উপবাস ব্রত পালন করেন।
লক্ষ্মীপূজার একটি বিশেষ অঙ্গ হলো রাত্রি জাগরণ, যা এই পূজাকে কোজাগরী নামে পরিচিত করেছে। 'কোজাগরী' শব্দের অর্থ 'কে জাগরী' বা 'কে জেগে আছো'। শাস্ত্র মতে, দেবী লক্ষ্মী এই রাতে প্রতিটি বাড়িতে যান। যে গৃহে দরজা বন্ধ থাকে এবং গৃহস্থরা নিদ্রায় মগ্ন থাকেন, সেখান থেকে দেবী ফিরে আসেন। এই কারণে লক্ষ্মীপূজায় রাত্রি জাগরণের নিয়ম প্রচলিত আছে।
দেবী লক্ষ্মীকে নিয়ে বাংলার জনসমাজে প্রচলিত নানা গল্প পাঁচালি আকারে লক্ষ্মীপূজার দিন পাঠ করা হয়, যা লক্ষ্মীর পাঁচালি নামে পরিচিত। বাঙালি হিন্দুদের প্রায় সব ঘরেই দেবী লক্ষ্মীর পূজা অনুষ্ঠিত হয় এবং অনেক গৃহস্থ প্রতি বৃহস্পতিবারও লক্ষ্মীর আরাধনা করেন।
নবীজির টুপি ও পাগড়ি: কেমন ছিল কী জানা যায়
নবীজি (সা.)-এর জীবন মুমিনের জন্য সর্বোত্তম আদর্শ। ইবাদত-বন্দেগি থেকে পোশাক-পরিচ্ছদ, চলাফেরা ও দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রেই তাঁর জীবনে রয়েছে অনুসরণীয় শিক্ষা। রাসুল (সা.) কখনো শুধু টুপি পরতেন, আবার কখনো টুপির ওপর পাগড়িও পরতেন।নবীজির টুপি কেমন ছিলবিভিন্ন বর্ণনায় নবীজি (সা.)-এর টুপি ব্যবহারের কথা পাওয়া যায়। এসব বর্ণনা থেকে জানা যায়, তাঁর...
৫ দিন আগে
যে ৮টি গুণ মুমিনের চরিত্রকে সুন্দর করে
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন— «صِبْغَةَ اللَّهِ»—অর্থাৎ “আল্লাহর রঙ”।এই স্বর্গীয় রঙে রঙিন হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় রাসুলুল্লাহ ﷺ-এর পছন্দনীয় গুণাবলি নিজের চরিত্রে ধারণ করা।একজন মুমিনের জীবনে যে গুণগুলো বিশেষভাবে থাকা প্রয়োজন—১. তাকওয়া — সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা এবং তাঁর নির্দেশ মেনে চলা।২. ধৈর্য ও সহনশীলতা —
৫ দিন আগে
শিশুকে আয়াতুল কুরসি শেখানোর গুরুত্ব
শিশুদের ছোটবেলা থেকেই কোরআনের সঙ্গে পরিচিত করে তোলা ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। কোরআনের ছোট ছোট সুরা ও আয়াত শেখানোর পাশাপাশি আয়াতুল কুরসিও তাদের মুখস্থ করানো যেতে পারে। সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াতটি আল্লাহর মহত্ত্ব, ক্ষমতা, জ্ঞান ও কর্তৃত্বের পরিচয় তুলে ধরে। শুধু মুখস্থ করার পরিবর্তে এর অর্থ ও শিক্ষা বুঝিয়ে...
৬ দিন আগে
আজ পবিত্র ফাতিহা-ই-ইয়াজদহম
আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাসের ১১ তারিখ। সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ নামে পরিচিত। কাদেরিয়া সুফি ধারার প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আলেম ও আধ্যাত্মিক সাধক হজরত শেখ আবদুল কাদির জিলানি (রহ.)-এর স্মরণে এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কোরআন তিলাওয়াত, দোয়া, ইসালে সওয়াব ও আলোচনা সভার আয়োজন...
৬ দিন আগে
