জাতীয়

‘আইনশৃঙ্খলা বাহিনীর কারণেই গত নির্বাচনগুলো খারাপ হয়েছিল’

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


‘আইনশৃঙ্খলা বাহিনীর কারণেই গত নির্বাচনগুলো খারাপ হয়েছিল’

বিগত সাধারণ নির্বাচনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত শক্তিশালী ভূমিকায় থেকে নির্বাচন 'খারাপ করার' কাজটি করেছিল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে বাহিনী হয়তো সেই শক্তিশালী অবস্থানে থাকবে না এবং নির্বাচনকে ‘ভালো করার’ জন্য কাজ করবে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক প্রতিনিধিদের সাথে নির্বাচন সংক্রান্ত আলাপচারিতার পর তাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার এ কথা জানান।

গণমাধ্যম প্রতিনিধিরা এদিন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট দূর করার আহ্বান জানান। তারা বলেন, গত ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনমনে আস্থার ঘাটতি তৈরি হয়েছে এবং সেই আস্থা ফিরিয়ে আনতে ইসির কী উদ্যোগ রয়েছে, তা জানা প্রয়োজন। তাদের মতে, আসন্ন জাতীয় নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।

আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান যে সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর এখতিয়ারভুক্ত, কারণ তিনি ইসির আইনশৃঙ্খলা কমিটির প্রধান। এরপর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বক্তব্য দেন।

তিনি সাংবাদিকদের বক্তব্যকে যৌক্তিক বলে স্বীকার করেন এবং উল্লেখ করেন যে কিছু কিছু বাহিনী একটি ‘ট্রমা’র মধ্য দিয়ে গেছে। তিনি স্বীকার করেন, গত ১৫-১৬ বছর ধরে যে ‘সাংস্কৃতিক পরিবর্তন’ হয়েছে, তা রাতারাতি সমাধান করা সম্ভব নয়।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের খুব শক্তিশালী আইন-শৃঙ্খলা বাহিনী হয়তোবা ছিল গত নির্বাচনগুলোতে, কিন্তু তারা কোন ভূমিকায় ছিল। তারা তো নির্বাচনকে খারাপ করার কাজটি করেছে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থেকে। এবারে হয়তোবা তারা অতখানি শক্তিশালী থাকবে না। কিন্তু নির্বাচন ভালো করার জন্য কাজ করবে।”

তিনি জানান, ঘাটতিগুলো সমাধানের চেষ্টা চলছে এবং ভালো নির্বাচনের জন্য জাতীয়ভাবে নির্বাচন কমিশনের সম্পূর্ণ সক্ষমতাকে কাজে লাগানো হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক হিসেবে (রোভার-স্কাউটদের) রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাঠ প্রশাসনসহ মোট পাঁচটি বিশেষ সমন্বয় ও তদারকি কমিটি গঠন করেছে। আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির প্রধানের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।


খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল

দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থানের অভাবের সময়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা জোরদারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার।সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় কর্মসূচিটি শুরু হয়েছে। এর...

১ ঘন্টা আগে


বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব...

১ ঘন্টা আগে


রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...

২ ঘন্টা আগে


জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom