রাজনীতি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার সমালোচনায় হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার সমালোচনায় হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ নিখোঁজের ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দৃশ্যমান বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। এই পরিস্থিতি একইসাথে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিবেশ তৈরি করেছে। ৫ই আগস্ট-পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা সম্ভবত এটাই প্রথম।’

তিনি আরও বলেন, ‘যেখানে রাষ্ট্র একজন নাগরিকের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে এই ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুতর গাফিলতি স্পষ্ট। একইসঙ্গে, এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকা গভীরভাবে উদ্বেগজনক। এই নীরবতা দেশের রাজনীতিতে এক পুরোনো চিত্রকে পুনরায় সামনে এনেছে।’


‘শিবিরের সিনিয়ররা হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত’: ছাত্রদল সভাপতি
‘শিবিরের সিনিয়ররা হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত’: ছাত্রদল সভাপতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেছেন, শিবিরের সিনিয়র নেতারা হামলার পরামর্শ দিচ্ছেন, আর নিজেরা ‘নারী কেলেঙ্কারিতে’ ব্যস্ত রয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে

৩৩ মিনিট আগে


‘ক্যাম্পাস এখনই অছাত্রমুক্ত না করলে বড় খেসারত দিতে হবে’: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম
‘ক্যাম্পাস এখনই অছাত্রমুক্ত না করলে বড় খেসারত দিতে হবে’: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে ক্যাম্পাসগুলোকে ‘অছাত্রমুক্ত’ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, এখনই ক্যাম্পাস অছাত্রমুক্ত না করলে বড় খেসারত দিতে হবে।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, “১৫ বছর আগে ছাত্রত্ব

৫৩ মিনিট আগে


ন্যাশনাল মেডিকেলে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন এমপি মাহমুদা মিতু
ন্যাশনাল মেডিকেলে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন এমপি মাহমুদা মিতু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংঘর্ষের পর ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন আহতদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “স্পষ্ট মনে আছে, ২৪-এর জুলাইয়ে ঠিক এইভাবেই ন্যাশনাল মেডিকেলে ঢুকে

৫৫ মিনিট আগে


ছাত্রদলের হামলার অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন ডাকল ছাত্রশিবির
ছাত্রদলের হামলার অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন ডাকল ছাত্রশিবির

সারা দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।ছাত্রশিবিরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এ জরুরি সংবাদ

১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom