আইনশৃঙ্খলা উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
জনগণের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার
নূরুল ইসলামের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
খুন, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ তৎপরতা জোরদার করেছে বলেও জানান তিনি। জুলাই বিপ্লব-পরবর্তী ভঙ্গুর অবস্থা থেকে পুলিশের মনোবল ফিরিয়ে এনে বাহিনীকে পূর্ণ শক্তিতে কাজ করার উপযোগী করা হচ্ছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, জনগণের সার্বিক সহযোগিতায় পরিকল্পনা অনুযায়ী দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আরও দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা করা যায়।
বিডিআর সদস্যদের চাকরিচ্যুতি নিয়ে যা বললেন
গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ৬ হাজার ২৮৬ জনকে চাকরিচ্যুত এবং ২ হাজার ৫১০ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দোষীদের শাস্তি দেওয়া হয়েছে। কোনো নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি। ফলে চাকরিচ্যুতদের পুনর্বহালের সুযোগ নেই। হত্যা ও বিস্ফোরক মামলায় আসামি হওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরও পুনর্বহালের সুযোগ নেই বলে জানান তিনি।
ঢাকায় সিসিটিভি মনিটরিংয়ের পরিকল্পনা
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকা শহরকে সিসিটিভি মনিটরিং ব্যবস্থার আওতায় আনতে ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ শীর্ষক প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় রয়েছে।
প্রকল্পটির প্রাথমিক ডিপিপির ওপর অনুষ্ঠিত বাছাই কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিপিপি পুনর্গঠনের কাজ চলছে। প্রকল্পটি একনেকে অনুমোদিত হলে পুরো ঢাকা মেট্রোপলিটন এলাকাকে সিসিটিভি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ হাজার ৮৫৮
সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের সময়ে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত সারা দেশে ৬০ হাজার ৫৯৮টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
এসব অভিযানে ১৮ হাজার ৪০টি মামলা দায়ের এবং ১৮ হাজার ৮৫৮ জন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।
মহাসড়কে ডাবল ডেকার বাস নিয়ে সতর্কতা
রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল বারী সরদারের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন মহাসড়কে ৮২৯টি ডাবল ডেকার বাসের বৈধ অনুমতি রয়েছে।
তবে কিছু অসাধু বাসমালিক ডাবল ডেকার বাসের বডির ধরন পরিবর্তন করে সেগুলোকে ডাবল ডেকার ‘স্লিপার বাস’ হিসেবে রূপান্তর করে মহাসড়কে চালাচ্ছেন বলে প্রতীয়মান হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এরই মধ্যে বেশ কিছু ডাবল ডেকার স্লিপার বাসের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
নদীভাঙনে প্রতিবছর বাস্তুচ্যুত ১৫ হাজারের বেশি মানুষ
সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগমের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, প্রতি বছর গড়ে সাড়ে ৩ হাজারের বেশি পরিবার এবং ১৫ হাজারের বেশি মানুষ নদীভাঙনের কারণে বাস্তুচ্যুত হন।
প্রতিবছর কর্মক্ষেত্রে প্রবেশ করছে ১৩ লাখের বেশি মানুষ
কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীনের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী জানান, শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী দেশে মোট শ্রমশক্তি ৭১ দশমিক ৭১ মিলিয়ন। এর মধ্যে কর্মে নিয়োজিত ৬৯ দশমিক ০৯ মিলিয়ন এবং বেকার ২ দশমিক ৬২ মিলিয়ন মানুষ।
দেশে বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ। প্রতি বছর গড়ে ১৩ দশমিক ৬ লাখ মানুষ নতুন করে কর্মক্ষেত্রে প্রবেশ করছে বলেও জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী।
বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব দল এবং দলটি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণকে ভালো রাখার চেষ্টা করে বিএনপি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের...
৩ ঘন্টা আগে
‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার ভার্চুয়ালি লন্ডনে কথা বলাকে সরকার ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড হিসেবে দেখছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
৪ ঘন্টা আগে
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস...
৭ ঘন্টা আগে
অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
৮ ঘন্টা আগে
