আইন-আদালত

আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দা সাদিক কায়েমের

অনলাইন ডেস্ক

৫৯ মিনিট আগে


আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দা সাদিক কায়েমের

ছবি: সংগৃহীত


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনা ও প্রবাসীদের ভোগান্তির বিরুদ্ধে প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে দ্রুত গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

এক বিবৃতিতে ডাকসু ভিপি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি ও অক্সিজেন হলেন প্রবাসী কর্মীরা। তাদের রক্ত-ঘামে পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা ঘোরে। অথচ প্রবাসীদের নিয়মিত লাগেজ চুরি ও বিমানবন্দরের সামগ্রিক অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করায় একজন বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ নাগরিককে মামলার মাত্র এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ ও হেলমেট পরিয়ে আদালতে রিমান্ডে নেওয়া হয়েছে।

তিনি সরকারের কথিত দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলেন, যে সরকার রাড্ডায় হাসপাতাল ভাঙচুরকারী কিংবা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলাকারীদের এক সপ্তাহেও আইনের আওতায় আনতে পারে না, সেই সরকার নাগরিক অধিকারের পক্ষে সোচ্চার কণ্ঠ দমনে সামান্যতম কালক্ষেপণ করেনি।

সরকারের নীতি ও প্রশাসনিক দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন সাদিক কায়েম। তিনি বলেন, বর্তমান সরকার শুরু থেকেই প্রবাসীবিদ্বেষী অবস্থান বজায় রেখেছে। নির্বাচনের আগে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলা থেকে শুরু করে তাদের প্রাপ্য সম্মান ও সেবা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

তিনি প্রশ্ন রাখেন, ‘যে সরকার একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সাধারণ লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনাই ঠিকমতো পরিচালনা করতে পারে না, তারা কীভাবে আগামী পাঁচ বছর একটি রাষ্ট্র দক্ষতার সঙ্গে পরিচালনা করবে?’


আদালত প্রাঙ্গণে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান আখতারুজ্জামানের
আদালত প্রাঙ্গণে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান আখতারুজ্জামানের

আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানে ওঠার সময় উচ্চকণ্ঠে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. আখতারুজ্জামান।শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে তাকে প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।ভিডিও চিত্রে দেখা যায়, হেলমেট ও নিরাপত্তা ভেস্ট পরিহিত পুলিশ সদস্যরা তাকে ধরে প্রিজন

১ ঘন্টা আগে


আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর
আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর

শনিবার (৩ অক্টোবর) দুপুরে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর। এদিন আখতারুজ্জামানকে আদালতে তোলা হয়।রাষ্ট্রপক্ষ জানায়, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সেনা কর্মকর্তা আখতারুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম। এ নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে শুনানি

২ ঘন্টা আগে


ইউটিউব ফেসবুক নিয়ে সরকারের কঠোর পদক্ষেপের ইঙ্গিত
ইউটিউব ফেসবুক নিয়ে সরকারের কঠোর পদক্ষেপের ইঙ্গিত

সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম মনি। এসব প্ল্যাটফর্মের অনিয়ন্ত্রিত ও অপব্যবহার রোধে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।শুক্রবার তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’...

১৮ ঘন্টা আগে


আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী
আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী

মরিয়ম খাতুনের পরিবারের সঙ্গে আপসের পরও আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আসামিদের পক্ষে হলফনামা দেন। সেখানে গাজী নজরুল ইসলাম ও...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom