আলুর দাম বাড়ার পূর্বাভাস
অনলাইন ডেস্ক
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন যে আগামী ১৫ দিনের মধ্যে আলুর দাম আরও বাড়বে।
শনিবার (৬ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম বলেন, কৃষকরা বর্তমানে আলুর ন্যায্য দাম পাচ্ছেন না। এ সমস্যা সমাধানে কোল্ড স্টোরেজ গেটে আলুর দাম প্রতি কেজি ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে কোল্ড স্টোরেজ থেকে আলুর সরবরাহ কিছুটা কমেছে, তবে দাম ধীরে ধীরে বাড়ছে। তিনি আশা প্রকাশ করেন, এই মূল্যবৃদ্ধি আগামী ১৫ দিনের মধ্যে আরও দৃশ্যমান হবে।
খুচরা বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, “খুচরা বাজার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে আমরা বড় বাজারগুলো নিয়ন্ত্রণ করতে পারি।”
এসময় তার সঙ্গে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, গজারিয়া ইউএনও মো. আশরাফুল আলম, মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম, কোস্ট গার্ড ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা
টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ প্রায় সব খুচরা...
৩ ঘন্টা আগে
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক
১ দিন আগে
রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ
রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও কিছু ধরনের মুরগির দাম। বিশেষ করে মাছের বাজারে ঊর্ধ্বগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে, অধিকাংশ প্রজাতির মাছ কিনতে এখন ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর...
৩ দিন আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতার ঘটনা বেড়েছে। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচও...
৪ দিন আগে
