“আমি আমার ছেলেকে কখনো আঘাত করিনি”—ফ্লোরিডায় নিহত লিমনের বাবার আর্তনাদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নির্মম হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন–এর মরদেহ দেশে পৌঁছানোর পর শোকের মাতমে ভেঙে পড়েছে পরিবার। সন্তানের মৃত্যুর বেদনায় বাকরুদ্ধ বাবা জহুরুল হক বারবার প্রশ্ন তুলছেন-“কেনো আমার ছেলেকে এত কষ্ট দিয়ে হত্যা করা হলো?”
সোমবার (৪ মে) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামের বাড়িতে লিমনের মরদেহ পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। মাগরিবের পর স্থানীয় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শোকে মুহ্যমান বাবা জহুরুল হক বলেন, “আমি আমার ছেলেকে কখনো কষ্ট দেইনি, কখনো মারিনি। অথচ যারা তাকে হত্যা করেছে, তারা তাকে নির্মমভাবে নির্যাতন করেছে-এটা আমি মেনে নিতে পারছি না। আমার যা গেছে, তা কোনো কিছুর বিনিময়ে পূরণ হওয়ার নয়।”
তিনি আরও বলেন, “শুধু আমার ছেলে নয়, যারা দেশের বাইরে পড়াশোনা করতে যায়-সবাই যেন নিরাপদ থাকে, সেটাই চাই। আর যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”
নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি–কে নিজের সন্তানের মতোই উল্লেখ করে তিনি বলেন, “বৃষ্টি আমার মেয়ে, লিমন আমার ছেলে-দুজনই আমার সন্তান। উচ্চশিক্ষা নিতে গিয়ে এভাবে তাদের মরতে হবে-এটা কেউ কল্পনাও করেনি।”
হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানেন না বলেও জানান তিনি। “আমরা মিডিয়া থেকে যেভাবে জানতে পারছি, আমরাও সেভাবেই জানছি। ওই দেশের পুলিশ ও FBI তদন্ত করছে। তারা আমাদের সঙ্গে কথা বলেছে। তদন্ত যেভাবে এগোচ্ছে, তাতে আমি সন্তুষ্ট,” বলেন তিনি।
স্থানীয় বাসিন্দারাও এই হত্যাকাণ্ডে শোকাহত। প্রতিবেশী আনার মণ্ডল বলেন, “ছেলেটা খুবই ভদ্র ছিল। সবার সঙ্গে ভালো ব্যবহার করত। তার এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।”
জানা গেছে, দুবাই হয়ে আমিরাতএয়ারলাইনসের একটি ফ্লাইটে সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছায় লিমনের মরদেহ।
দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়–এর ডক্টরাল শিক্ষার্থী লিমন গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল তার মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময়ে নিখোঁজ হওয়া বৃষ্টির মরদেহও পরে উদ্ধার করা হয়।
এই ঘটনায় লিমনের রুমমেট, ২৪ বছর বয়সী মার্কিন নাগরিক হিশাম সালেহ আবুঘরবেহ–কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির দুটি হত্যাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে দুই বছর আগে স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যান লিমন। পরিবারের বড় সন্তান ছিলেন তিনি। তার বাবা গাজীপুরের একটি টেক্সটাইল কারখানায় কর্মরত।
লিমনের অকাল মৃত্যু শুধু তার পরিবার নয়, পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার স্বজন ও এলাকাবাসী।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...
৮ ঘন্টা আগে
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
১৭ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
২২ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
২৩ ঘন্টা আগে
