রাজনীতি

“আমি এমপি হওয়াতে অনেকেই টেন্ডারবাজি চালাতে পারছে না”: আমির হামজা

অনলাইন ডেস্ক

২ মাস আগে


“আমি এমপি হওয়াতে অনেকেই টেন্ডারবাজি চালাতে পারছে না”: আমির হামজা

ছবি: সংগৃহীত


কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, তিনি এমপি নির্বাচিত হওয়ার পর এলাকায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ড আগের মতো নির্বিঘ্নে চালানো সম্ভব হচ্ছে না। এতে একটি মহল ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (৪ মে) রাত ৮টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে আমির হামজা লেখেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই কিছু “কুচক্রী মহল” তার উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করছে। এসব মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, তার এমপি নির্বাচিত হওয়ার পর এলাকায় অবৈধ চাঁদাবাজি ও টেন্ডারবাজির প্রভাব অনেকটাই কমে এসেছে। এতে স্বার্থান্বেষী একটি গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়ে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আমির হামজা বলেন, কুষ্টিয়ার জনগণ তার ওপর যে দায়িত্ব ও আস্থা দিয়েছে, তা রক্ষায় তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত। কোনো ধরনের চাপ বা অপপ্রচারে তিনি পিছু হটবেন না বলেও জানান।

তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগেও জনগণ তার পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে তিনি বিশ্বাস করেন। সম্মিলিতভাবে অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার কথাও বলেন এই সংসদ সদস্য।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন বা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

২ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

১৮ ঘন্টা আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

১৯ ঘন্টা আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom