জাতীয়

আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা: খবরটি 'মিথ্যা', জানাল বাংলাদেশ দূতাবাস

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা: খবরটি 'মিথ্যা', জানাল বাংলাদেশ দূতাবাস

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের একটি খবর ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ঢাকার দূতাবাস এ খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ গত সপ্তাহে এই খবর সত্য নয় বলে জানানোর পর এবার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ অনুসারে, বাংলাদেশ দূতাবাস বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে বাংলাদেশের ওপর কোনো ধরনের ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তারা জানায়, আমিরাত সরকার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, এই মিথ্যা খবরটি প্রথম ছড়িয়েছে একটি ভিসা প্রসেসিং ওয়েবসাইটের মাধ্যমে। বাংলাদেশ দূতাবাস ওয়েবসাইটটির বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর অসঙ্গতি তুলে ধরেছে:

  • ওয়েবসাইটটি তাদের ঠিকানা দুবাইয়ে উল্লেখ করলেও, তাদের টেলিফোন নম্বরটি ভারতে নিবন্ধিত
  • ওয়েবসাইটটির নিবন্ধক (Registrar) যুক্তরাষ্ট্রভিত্তিক, কিন্তু এর নিবন্ধক এবং কারিগরি যোগাযোগ (Technical Contact) সংক্রান্ত তথ্য যুক্তরাজ্যভিত্তিক
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওয়েবসাইটটি তাদের ঠিকানা হিসেবে যে স্থানটি উল্লেখ করেছে, বাস্তবে সেটির কোনো অস্তিত্ব নেই

দূতাবাস জোর দিয়ে বলেছে যে ভুয়া তথ্য ছড়ানো এই কোম্পানির ওয়েবসাইটটি 'বিশ্বাসযোগ্য নয়' এবং 'প্রতারক' হিসেবে তাদের দুর্নাম রয়েছে।

বাংলাদেশ ও আমিরাতে বসবাসরত সব বাংলাদেশিকে এ ধরনের মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য দূতাবাস থেকে আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে, সংবাদমাধ্যমগুলোকে এ ধরনের তথ্য প্রকাশের আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।


গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হারিকেন ও হাঁড়ি-পাতিল হাতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হারিকেন ও হাঁড়ি-পাতিল হাতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

দেশব্যাপী চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্যতিক্রমী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। সংকটের প্রতীক হিসেবে হারিকেন ও খালি রান্নার হাঁড়ি-পাতিল হাতে নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা সরকারের জ্বালানি ব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।সোমবার (৩ আগস্ট) বিকেল...

৩৫ মিনিট আগে


সরকারি ছুটিতেও দায়িত্বে থাকবেন যারা
সরকারি ছুটিতেও দায়িত্বে থাকবেন যারা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এ ছুটি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য সমানভাবে প্রযোজ্য হচ্ছে না। জনস্বার্থে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে জরুরি ও অত্যাবশ্যকীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সেদিনও স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে হবে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির...

১ ঘন্টা আগে


খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল

দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থানের অভাবের সময়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা জোরদারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার।সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় কর্মসূচিটি শুরু হয়েছে। এর...

৬ ঘন্টা আগে


বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব...

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom