আমরা ভিন্নধর্মী চিন্তাধারার একটা দেশ গড়তে চাই: জাইমা রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, ভিন্নধর্মী ও অন্তর্ভুক্তিমূলক একটি দেশ গড়তে হলে চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
জাইমা রহমান বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ না থাকলে তারা কখনোই কার্যকরভাবে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারবে না। রাজনীতির প্রতিটি স্তরে-ছাত্ররাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি পর্যন্ত-নারীদের ধারাবাহিক অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এই ধারাবাহিকতা না থাকলে নারী রাজনীতিবিদরা মাঝপথে হারিয়ে যান।
তিনি বলেন, “নারী রাজনৈতিক কর্মী তৈরির ক্ষেত্রে একটি শক্তিশালী পাইপলাইন গড়ে তুলতে হবে। যাতে তারা ধাপে ধাপে নেতৃত্বে উঠে আসতে পারে।”
নারীদের নেতৃত্ব বিকাশের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে জাইমা রহমান বলেন, “নারীদের জন্য মেন্টরশিপ ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে অর্থায়নের সুযোগও তৈরি করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না এলে নারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়। এজন্য সব রাজনৈতিক দলকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে।
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...
৩ ঘন্টা আগে
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি
৭ ঘন্টা আগে
‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’
চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের...
৮ ঘন্টা আগে
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...
১ দিন আগে
