আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে এমপি মাহবুবা হাকিম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।
সোমবার বাদ আসর মাদ্রাসাতুল মাদানিয়ার পরিচালক ও হিফজ বিভাগের একদল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি শাপলা কর্নার, লিটলম্যাগ কর্নার ও সিরাত এক্সিবিশন পরিদর্শন করেন।
লিটলম্যাগ কর্নার থেকে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ম্যাগাজিন সংগ্রহ করেন মাহবুবা হাকিম। পাশাপাশি মেলার বিভিন্ন প্রকাশনী থেকেও তিনি বেশ কিছু বই কেনেন।
সংগ্রহ করা বইয়ের মধ্যে রয়েছে মাকতাবাতুল আশরাফ থেকে হযরত প্রফেসর হামিদুর রহমান (রহ.)-এর ‘তাযকিরাতুল আখিরাহ’, আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের ‘জুলাই কেন আমাদের লড়াই?’, ইলহাম থেকে মাহমুদুল হাসান সাগরের ‘হাফেজ্জি হুজুরের রাজনীতি’, হসন্ত প্রকাশনী থেকে হাবীবুল্লাহ সিরাজের ‘নারীজীবন’ এবং শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত ‘শহীদনামা’সহ শাপলা কর্নারের বেশ কিছু বই।
বইমেলা পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ আন্তর্জাতিক ইসলামী বইমেলা ঘুরে দেখলাম। সত্যি বলতে, এখানে এসে খুব ভালো লাগছে। ছোটবেলা থেকেই বই পড়া আমার অন্যতম শখ।’
তিনি বলেন, বইমেলা শুধু বই কেনাবেচার জায়গা নয়; বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জনের পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা এবং নতুন প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়।
শাপলা কর্নারে ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সন্তানদের এসব বিষয়ে জানার সুযোগ দেওয়া প্রয়োজন, যাতে তারা বইয়ের মাধ্যমে মূল্যবোধ ধারণ করতে পারে।
বইমেলার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মাহবুবা হাকিম বলেন, আল্লাহ তায়ালা এ উদ্যোগ কবুল করুন এবং নতুন প্রজন্মের জন্য জ্ঞানচর্চার আরও সুন্দর পরিবেশ তৈরি করে দিন।
কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা
হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সরবরাহে বাধ্যতামূলক পরিস্থিতির (ফোর্স মেজর) নোটিশের মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক জ্বালানি কোম্পানিটি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের...
৪ মিনিট আগে
ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন
ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত আইনি কাঠামোয় ২০২৬ সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনগুলোর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার গঠনের পর বিএনপি সরকারের সময়ে জাতীয় সংসদের প্রথম কয়েকটি অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে বলে...
৩ ঘন্টা আগে
অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো....
৪ ঘন্টা আগে
উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা
সড়ক, সেতু, বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পাঞ্চল একটি দেশের অর্থনীতির দৃশ্যমান শক্তি। তবে উন্নত অর্থনীতিতে উত্তরণের দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি হয় মানুষের মেধা, দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির ওপর। বাংলাদেশের অর্থনীতিও এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সস্তা ও বিপুল শ্রমশক্তিনির্ভর পুরোনো মডেল থেকে বেরিয়ে উৎপাদনশীলতা, দক্ষতা ও জ্ঞাননির্ভর অর্থনীতির...
৫ ঘন্টা আগে
