রাজনীতি

আওয়ামী লীগ ভোটে না থাকলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


আওয়ামী লীগ ভোটে না থাকলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের

ছবি: সংগৃহীত


জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে সার্বিকভাবে এই নির্বাচন কখনোই অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হতে পারে না।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সেনাপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, নির্বাচনকালীন সময়ে ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তা পেলেও জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকরা নিরাপদ নন। সরকারের পক্ষ থেকে একটি বিশেষ দলকে নির্বাচনে সুযোগ-সুবিধা দিতে কাজ করা হচ্ছে, যার ফলে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির প্রার্থীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, অথচ নির্বাচন কমিশন এ বিষয়ে কার্যকর কোনো ভূমিকা পালন করছে না।

তিনি বলেন, একটি পক্ষ জনগণের ওপর ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। কিন্তু এই হ্যাঁ ভোট পাস হলে সংসদ সার্বভৌম ও স্বাধীন থাকবে না। দেশকে রক্ষা করতেই জাতীয় পার্টি ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে।

নির্বাচন প্রসঙ্গে জাপা চেয়ারম্যান দাবি করেন, এবারের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের পক্ষে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, একসময় সারা বিশ্বে বাংলাদেশ ক্রিকেটের জন্য পরিচিত ছিল। কিন্তু বর্তমান সরকার সেই ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

যশোরের সাম্প্রতিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জি এম কাদের বলেন, আওয়ামী লীগ করলেই তাদের পরিবারকে মেরে ফেলা হবে—এ ধরনের বক্তব্য ও ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, রাজনৈতিক মতভিন্নতার কারণে সহিংসতা গণতন্ত্রের জন্য হুমকি।

উল্লেখ্য, তিন দিনের সফরে নিজ সংসদীয় আসন রংপুর-৩ এ নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে রোববার বিকেলেই ঢাকায় ফিরে যান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

২০ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom