রাজনীতি

‘আওয়ামী লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ-ওপিঠ?’: সোহেল তাজ

অনলাইন ডেস্ক

৬ দিন আগে


‘আওয়ামী লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ-ওপিঠ?’: সোহেল তাজ

ছবি: সংগৃহীত


ইতিহাস আড়াল ও বিকৃতির ক্ষেত্রে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তাঁর দাবি, কোনো নিরপেক্ষ ব্যক্তি বিষয়টি পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন, ইতিহাস বিকৃতির ক্ষেত্রে দুই দলই প্রতিযোগিতায় নেমেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

‘আওয়ামী লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ-ওপিঠ?’-এমন প্রশ্ন তুলে সোহেল তাজ লেখেন, ইতিহাস আড়াল ও বিকৃতির ক্ষেত্রে দুই দলের মধ্যে পার্থক্য নেই বলে তিনি মনে করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, একজন ব্যক্তিকে বড় করে দেখাতে গিয়ে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি ও ঘটনার অবদান আড়াল বা খাটো করা হয়েছে। তাঁর পোস্টে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক, মাওলানা ভাসানী, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতা, জেনারেল ওসমানী এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের অবদানের কথা উল্লেখ করা হয়।

সোহেল তাজ আরও দাবি করেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়েও ইতিহাস উপস্থাপনে পক্ষপাত ছিল। তিনি লেখেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার ক্ষেত্রে জিয়াউর রহমানের ভূমিকা এবং পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণার বিষয়টিও ইতিহাসে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন।

বর্তমান বিএনপি সরকারের প্রসঙ্গে সোহেল তাজ বলেন, ইতিহাস আড়াল ও বিকৃতির ক্ষেত্রে তিনি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। তাঁর দাবি, শেখ হাসিনার আমলের মতোই বর্তমানে পাঠ্যপুস্তকে ‘আরেক ধারায়’ ইতিহাস আড়াল ও বিকৃতির ঘটনা শুরু হয়েছে।

এ ধরনের প্রবণতাকে ‘নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সোহেল তাজ বলেন, একটি দেশের ইতিহাস থেকে নতুন প্রজন্ম ইতিবাচক অনেক কিছু জানতে ও শিখতে পারে এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে পারে। তাই তাঁর মতে, রাষ্ট্রের দায়িত্ব হলো রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে ইতিহাসের ঘটনাপ্রবাহ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভূমিকা নিরপেক্ষভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

২ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

২৩ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

২৩ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom