আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: জাহেদ উর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি ‘মাফিয়া গ্যাং’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘কর্মকাণ্ডেই আওয়ামী লীগের পরিচয় প্রকাশ পেয়েছে’
জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ আসলে কী এবং তারা কারা-সেটি তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই বারবার প্রকাশ পেয়েছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, যে রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ডে ন্যূনতম বোধের পরিচয় নেই এবং জনস্বার্থের কোনো প্রতিফলন নেই, তাদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে জনগণের মধ্যে যে অভিজ্ঞতা তৈরি হয়েছে, সেটি বিবেচনায় নিয়ে রাজনৈতিকভাবে বিষয়টি দেখতে হবে।
বাঁধনের ওপর হামলার নিন্দা
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জাহেদ উর রহমান বলেন, একটি ‘মাফিয়া গ্যাংয়ের’ হামলার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথেই ছিলেন।
জুলাই অভ্যুত্থানের সময় বাঁধনের সাহসী ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ওই সময়ে তার অবস্থান ছিল সাহসী ও স্পষ্ট। হামলার ঘটনাকে তিনি বাঁধনের জন্য এক ধরনের অর্জন ও সম্মান হিসেবেও উল্লেখ করেন।
‘আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে’
জাহেদ উর রহমান জানান, বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার কোনোভাবেই বিষয়টি ছেড়ে দেবে না বলেও তিনি জানান।
তিনি বলেন, দেশের বাইরে একজন বাংলাদেশি নাগরিকের ওপর হামলার ঘটনাকেও সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
‘মাস্তানি করে পার পাওয়ার দিন শেষ’
ভবিষ্যতে হামলা বা হুমকির বিষয়ে কথা বলতে গিয়ে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার মতো একজন শাসককে যেখানে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে, সেখানে তার অনুসারী ‘মাস্তানদের’ ভয় পাওয়ার কোনো কারণ নেই।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, মাস্তানি করে পার পাওয়ার দিন শেষ। সরকার কোনো ধরনের অপশক্তি বা হুমকির কাছে নতি স্বীকার করবে না এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...
৯ মিনিট আগে
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
৯ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১৪ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
১৫ ঘন্টা আগে
