আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: প্রেস সচিব
অনলাইন ডেস্ক
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক পাঁচজন মার্কিন আইনপ্রণেতার চিঠির প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করলে প্রেস সচিব বলেন, তিনি ওই চিঠি এখনো দেখেননি এবং এ বিষয়ে বিস্তারিত জানেন না। তবে আওয়ামী লীগকে ঘিরে সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট।
শফিকুল আলম বলেন, “যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে তালিকা থেকে বাদ দিয়েছে, সেহেতু তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না।”
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের এই অবস্থানের ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা কার্যত বন্ধ হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (২ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস...
৪ ঘন্টা আগে
‘গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দাও’—ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ
জুলাই গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে দেশত্যাগের আগমুহূর্ত পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দিলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে...
৪ ঘন্টা আগে
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...
১৬ ঘন্টা আগে
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...
১৯ ঘন্টা আগে
