আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা ঝুঁকির আশঙ্কা, সতর্ক পুলিশ
অনলাইন ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, এ উপলক্ষে দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার টানানো এবং প্রকাশ্য মিছিলসহ কর্মসূচি পালনের চেষ্টা করতে পারে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দল-বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি রয়েছে বলে মূল্যায়ন করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপকে কেন্দ্র করেও উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসানের স্বাক্ষরিত একটি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বিভিন্ন জেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল, ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিভিন্ন কর্মসূচির চেষ্টা করতে পারে। এতে স্থানীয় রাজনৈতিক কর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও চাপ সৃষ্টি হতে পারে।
এ কারণে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। ওই ঘটনায় তিনজনকে আটক করা হয়। এছাড়া গণভবন এলাকায় যুবলীগের ব্যানারে মিছিলের খবরও পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের যেকোনো ধরনের তৎপরতা থেকে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সম্ভাব্য সহিংসতা ঠেকাতে অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১৬ মিনিট আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৩০ মিনিট আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৮ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
২১ ঘন্টা আগে
