আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না: বদিউর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে অনুষ্ঠিত হওয়া ভোট কখনোই অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনাভিত্তিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
বদিউর রহমান বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশে নানা ধরনের স্লোগান ও কৌশল দেখা যাচ্ছে। কেউ বলছে-‘ভোট দেব কীসে? ধানের শীষে’, আবার উন্নয়নের কথা তুলে ধরে ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা চালানো হচ্ছে। অন্যদিকে বিরোধী পক্ষও ছড়া ও স্লোগানের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে।
তিনি বলেন, “আমি আরও মজা দেখলাম-ছলচাতুরী আর নানা কলাকৌশলে নির্বাচনের যেসব বিধিনিষেধ আছে, তার ফাঁক দিয়ে সবাই নিজের নিজের কাজ সারছে।”
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের উদাহরণ টেনে তিনি বলেন, “কোনো কোনো জায়গায় বড় মানুষের জন্মদিন উপলক্ষে দাতব্য সেবা দেওয়া হচ্ছে, ফ্রি মেডিক্যাল ক্যাম্প বসানো হচ্ছে, বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। কিন্তু আসলে ওই ব্যক্তিই একজন প্রার্থী। তার সঙ্গে ছবি তোলা হচ্ছে, চলছে জিন্দাবাদ স্লোগান।”
তিনি আরও বলেন, কোথাও কোথাও এলাকার সমস্যা নিয়ে মতবিনিময়ের নামে প্রার্থীকে ‘প্রধান অতিথি’ বানিয়ে সভা করা হচ্ছে, যার মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এসব কার্যক্রমে প্রার্থীদের পরিচিতি বাড়ছে এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে।
ভোট ব্যবস্থাপনা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে বদিউর রহমান বলেন, “ভোট নিয়ে আমার কিছু রিজারভেশন আছে। কেউ আমাকে আলীর দোসর বলবে কি না জানি না। আমি কোদালকে কোদাল বলি। আমার লেখা তিনটি বইয়েই আমি সরাসরি কথাগুলো বলেছি।”
তিনি বলেন, “আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন হচ্ছে, এটা কখনোই ইনক্লুসিভ ইলেকশন হতে পারে না। ভোটে গিয়ে মানুষ যদি আওয়ামী লীগকে নাস্তানাবুদ করে মুসলিম লীগের মতো বানিয়ে দেয়, সেটা আলাদা কথা। কিন্তু গায়ের জোরে কাউকে নির্বাচন থেকে বাদ দেওয়া, ভোটে আসতেই না দেওয়া-এটা তো মাস্তানি। সেফ মাস্তানি। এভাবে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয় না।”
জাতীয় পার্টির প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাদেরও ‘দোসর’ আখ্যা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখা হলে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়।
সরকারপ্রধানের নিরপেক্ষতা নিয়েও মন্তব্য করেন বদিউর রহমান। তিনি বলেন, “সবসময় আমরা ‘কিংস পার্টি’ কথাটা শুনি-কে কাকে পোষে। সরকারপ্রধান যার নিরপেক্ষ থাকার কথা, সেই প্রফেসর ইউনূস-নোবেলজয়ী, আমাদের জন্য বড় মানসম্মানের স্তম্ভ-তিনি যদি আকবরের বৈরাম খাঁ হয়ে যান, তাহলে নিরপেক্ষতা থাকে না। সরকারপ্রধান নিরপেক্ষ হতে গেলে বৈরাম খাঁ হওয়া যায় না।”
আন্দোলনের পর ক্ষমতায় আসার প্রসঙ্গে তিনি বলেন, “আন্দোলনের শুরুতেই যদি বলা হয়-ছাত্ররা আমার নিয়োগকর্তা-এটা খুব খারাপ মেসেজ দেয়। যদি গায়ের জোরে ক্ষমতায় আসাকে বৈধতা দেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রদের জন্য এটা মারাত্মক ক্ষতিকর হবে। তারাও ভাববে, আরেকবার এমন কিছু হলেই ক্ষমতায় যাওয়া সম্ভব।”
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১৪ দিন আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
১৯ দিন আগে
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...
২০ দিন আগে
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...
২৬ দিন আগে
