রাজনীতি

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে যুক্তরাষ্ট্র ‘মাস্টারপ্ল্যান’ করছে: গোলাম মাওলা রনি

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে যুক্তরাষ্ট্র ‘মাস্টারপ্ল্যান’ করছে: গোলাম মাওলা রনি

ছবি: সংগৃহীত


সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন, আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফেরাতে যুক্তরাষ্ট্র একটি ‘মাস্টারপ্ল্যান’ বাস্তবায়নের চেষ্টা করছে। শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ মন্তব্য করেন।

ভিডিও বক্তব্যে রনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ড. মোহাম্মদ ইউনূস সরকারের ওপর একটি তথাকথিত ইনক্লুসিভ নির্বাচন আয়োজনের জন্য চাপ প্রয়োগ করছে। তিনি দাবি করেন, গত কয়েক মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের দিল্লি, কাতার ও একাধিকবার যুক্তরাষ্ট্র সফর এবং একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ কূটনীতিকদের বাংলাদেশ সফর এ বিষয়টির ইঙ্গিত দেয়।

রনি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একের পর এক ক্লোজডোর বৈঠক করছেন। একই সঙ্গে জামায়াত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করে আবার তারা দিল্লিতে যাচ্ছেন। কার সঙ্গে কেন এই বৈঠকগুলো হচ্ছে, তা নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি ইনক্লুসিভ নির্বাচন চায় এবং যেকোনো মূল্যে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে তারা চেষ্টা চালাচ্ছে—এমন একটি ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেটি কীভাবে সম্ভব, সে প্রশ্নও তোলেন রনি। তিনি বলেন, ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে এবং নির্বাচনী প্রচারণা পুরোদমে চলছে। সরকার সর্বশক্তি দিয়ে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে এবং রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা মাঠে নেমে প্রচারণা শুরু করেছেন।

এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশন কীভাবে সম্ভব বা কীভাবে দলটিকে নির্বাচনে অংশগ্রহণ করানো যেতে পারে—এ নিয়ে আকার-ইঙ্গিতে আলোচনা চলছে বলে মন্তব্য করেন তিনি। কেউ নির্বাচন পেছানোর কথা বলছেন, আবার কেউ কেউ বলছেন, নির্বাচন শেষে যারা ক্ষমতায় আসবে তারা নির্দিষ্ট সময় পর আওয়ামী লীগকে পুনর্বাসনের মাধ্যমে একটি ইনক্লুসিভ রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারে।

গোলাম মাওলা রনি বলেন, আওয়ামী লীগ নিজেও একাধিকবার দাবি করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট পলিসির মাধ্যমে তারা ক্ষমতাচ্যুত হয়েছে। জুলাই-আগস্টে রাজপথে যে গণ-অভ্যুত্থান ও আন্দোলন হয়েছে, সেখানে একটি সুপরিকল্পিত নকশা ছিল এবং সেই প্রক্রিয়ায় আমেরিকার সংশ্লিষ্টতা রয়েছে বলে আওয়ামী লীগ অভিযোগ করে আসছে।

তিনি প্রশ্ন তোলেন, মাত্র ১৭ মাসের মাথায় কেন হঠাৎ করে শেখ হাসিনাকে ফেরত আনা বা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের আলোচনা জোরালো হচ্ছে। তাঁর মতে, এর পেছনে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ, ব্যবসায়িক স্বার্থ ও এই অঞ্চলে ভূ-রাজনৈতিক প্রভাব ধরে রাখার বিষয়টি জড়িত।

রনি বলেন, বাংলাদেশে যদি যুক্তরাষ্ট্রের পছন্দসই রাজনৈতিক কাঠামো বা তাদের অনুগত শাসনব্যবস্থা না থাকে, তাহলে মার্কিন বিনিয়োগ অনিরাপদ হয়ে পড়বে এবং এই অঞ্চলে তাদের প্রভাব ভারত বা চীনের হাতে চলে যেতে পারে। সে কারণেই যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিজেদের জন্য অনুকূল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে তৎপর বলে মন্তব্য করেন তিনি।


গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...

১ ঘন্টা আগে


আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি

৬ ঘন্টা আগে


‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’
‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’

চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের...

৬ ঘন্টা আগে


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom