আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশে চলমান লোডশেডিং ও জ্বালানি সংকটের জন্য ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনাকে দায়ী করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: তাৎক্ষণিক অগ্রাধিকার এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে আগুন লাগার পর থেকেই বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের সূত্রপাত হয়েছে। সংকট মোকাবিলায় সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। তবে এফএসআরইউ সচল না হওয়া পর্যন্ত নতুন করে গ্যাস উত্তোলন কিংবা বিদ্যমান গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ বাড়ানোর সুযোগ সীমিত।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “এই ক্রাইসিসের সময়ে আসলে এখন আমার কিছু করার নেই। কারণ, এখন আমি গ্যাসও উত্তোলন করতে পারব না বা এফএসআরইউ ছাড়া আমার যে গ্যাস আছে, সেটাও নামাতে পারব না।”
তিনি জানান, এফএসআরইউ মেরামতের কাজ করছেন যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের প্রকৌশলীরা। মেরামতের কাজ শেষ হওয়ার পর নতুন দুটি বয়লার একসঙ্গে চালু করতে হবে। এ সময় কারিগরি সমন্বয়ের জন্য পুরো সিস্টেম প্রায় ৭২ ঘণ্টা বা তিন দিন বন্ধ রাখার প্রয়োজন হতে পারে। ফলে ওই সময়ে দেশে গ্যাসের সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
কম লোডশেডিংয়ে ব্যবস্থাপনার ওপর জোর
বর্তমান সংকটে সরকারের তাৎক্ষণিক করণীয় সম্পর্কে মন্ত্রী বলেন, নতুন করে গ্যাস উত্তোলন করা কিংবা এফএসআরইউ চালু না হওয়া পর্যন্ত গ্যাস খালাস করে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব নয়। তাই আপাতত বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে লোডশেডিং কমানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, “এখন শুধু দিন গোনা ছাড়া আর কোনো গতি নেই। প্রকৌশলীরা এফএসআরইউতে কাজ করছেন। পাশাপাশি এমন ব্যবস্থাপনা করা হচ্ছে, যাতে কম লোডশেডিং হয় এবং শিল্প খাতে যতটা সম্ভব গ্যাস সরবরাহ করা যায়।”
মন্ত্রী আরও জানান, শিল্প খাতে গ্যাসের সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থাও খোঁজা হচ্ছে। এর অংশ হিসেবে ভোলা থেকে কনটেইনার ট্রাকে করে গ্যাস শিল্পকারখানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য একটি কোম্পানিকে ৩০টি ট্রাক পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি কনটেইনারের মাধ্যমে গ্যাস সরবরাহের সুযোগ তৈরি করতে মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা চলছে।
আরও এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা
দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আরও কয়েকটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, ইতোমধ্যে একটি নতুন এফএসআরইউয়ের অর্ডার দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৯ সালের মধ্যে পায়রা, মোংলা ও হিরণ পয়েন্ট এলাকায় আরও তিনটি এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
শিল্পে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন বিকল্প নিয়েও কাজ করছে বলে জানান তিনি।
বেসরকারি খাতে তেল আমদানির সুযোগ
তেল আমদানির ক্ষেত্রেও নতুন নীতিমালা প্রণয়নের কথা জানান জ্বালানি মন্ত্রী। তিনি বলেন, কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে তেল ব্যবসায় একচেটিয়া সুযোগ দেওয়ার পরিকল্পনা নেই। নির্দিষ্ট শর্ত পূরণ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও যাতে তেল আমদানি করতে পারে, সে বিষয়ে নীতিমালা করা হচ্ছে।
একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দিতে সোলার ব্যাটারি ও ইনভার্টারের আমদানি শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এ খাতে পাঁচ বছরের করছাড় সুবিধাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সিপিডির সংলাপে বিশেষজ্ঞদের মতামত
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির সিনিয়র গবেষণা সহযোগী ফখরুদ্দিন আল কবির।
আলোচনায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাকিব বিন আমিনসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বক্তব্য দেন।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...
৫ ঘন্টা আগে
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
১৪ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১৯ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
২০ ঘন্টা আগে
